শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা, বেড়েছে ২৮৭ কোম্পানির দর

ঢাকা স্টক এক্সচেঞ্জ
ঢাকা স্টক এক্সচেঞ্জ | ছবি: সংগৃহীত
0

দেশের শেয়ারবাজারে আজ (রোববার, ২০ সেপ্টেম্বর) ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া ৩৮৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ২৮৭টির শেয়ারদর বেড়েছে। বিপরীতে দর কমেছে ৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির।

ডিএসইতে আজ মোট ২৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ৬১২টি শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব লেনদেনের মোট মূল্য দাঁড়িয়েছে ৭৪৭ কোটি ৩৮ লাখ ২৪ হাজার ৬৩৯ টাকা। মোট লেনদেন হয়েছে ২ লাখ ১ হাজার ৬৩৯টি।

এ ক্যাটাগরির ১৯৬টি কোম্পানির মধ্যে ১৫৭টির দর বেড়েছে, ২৪টির কমেছে এবং ১৫টির অপরিবর্তিত রয়েছে। বি ক্যাটাগরির ৭৪টি কোম্পানির মধ্যে ৬৩টির দর বেড়েছে এবং ১১টির কমেছে। জেড ক্যাটাগরির ১১৮টি কোম্পানির মধ্যে ৬৭টির দর বেড়েছে, ২৭টির কমেছে এবং ২৪টির অপরিবর্তিত রয়েছে।

এদিকে ৩৩টি মিউচুয়াল ফান্ডের মধ্যে ২৭টির দর বেড়েছে এবং ছয়টির অপরিবর্তিত রয়েছে। চারটি করপোরেট বন্ডের মধ্যে দুটির দর বেড়েছে, একটির কমেছে এবং একটির অপরিবর্তিত রয়েছে। তিনটি সরকারি সিকিউরিটিজের সবগুলোর দর কমেছে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আজ ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই দশমিক ৬২ পয়েন্ট বেড়ে ১০৮০ দশমিক ০৯ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের কার্যদিবসে সূচকটি ছিল ১০৭৩ দশমিক ৪১ পয়েন্ট।

সিএসইতে আজ ১ হাজার ৬১১টি লেনদেনে ২২ লাখ ৯৭ হাজার ১৫টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এসব লেনদেনের মূল্য ছিল ১০ কোটি ৯ লাখ ৯১ হাজার ৯২৬ টাকা।—বাসস

এএইচ