Recent event

ঢাকা-বেইজিং রুটে সরাসরি ফ্লাইট শুরু ১৫ জুলাই

0

আগামী ১৫ জুলাই শুরু হচ্ছে ঢাকা বেইজিং রুটে সরাসরি ফ্লাইট। চায়না সাউদার্ন এয়ারলাইন্স সপ্তাহে ২টি করে ফ্লাইট চালাবে এই রুটে। ১৯৯ আসনের এয়ারবাস এ৩২১ দিয়ে চলবে নতুন এই রুট।

আজ (সোমবার, ১ জুলাই) সন্ধ্যায় ফ্লাইটির উদ্বোধন করেন বিমানমন্ত্রী ফারুক খান। তিনি বলেন, 'নতুন এই রুট ঢাকা বেইজিং সম্পর্ক আরও নিবিড় করবে। কক্সবাজারকে সিঙ্গেল টুরিজম ডেস্টিনেশন করতে কাজ করছে সরকার।'

মন্ত্রী আরও বলেন, খুব শিগগিরই কক্সবাজার-কুনমিং ফ্লাইট শুরু হবে। তাতে চীনের পর্যটকরা সমুদ্র দেখতে পারবে।'

বাংলাদেশ শুধু অ্যাভিয়েশন হাবই হবে না, যোগাযোগের হাব হবে বলেও জানান তিনি।