চড়া দামে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস কিনছে সরকার

এলএনজি
এলএনজি | ছবি: সংগৃহীত
0

আরও চড়া দামে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কিনতে যাচ্ছে সরকার। এক কার্গোর প্রতি ইউনিটের দাম পড়বে ২৪ দশমিক ৬৩ মার্কিন ডলার। অথচ গত সপ্তাহে ২৩ দশমিক ৯৩ মার্কিন ডলারে এক কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত হয়। কয়েক মাসের ব্যবধানে এলএনজির দাম বেড়ে দ্বিগুণেরও বেশি হয়েছে।

গতকাল (সোমবার, ২৪ আগস্ট) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কেনার অনুমোদন দেয়া হয়।

বৈঠকে চলতি অর্থবছরে সরকারি পর্যায়ে বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠানের কাছ থেকে ২ হাজার ৬শ ৯৫ কোটি টাকা দিয়ে ৩ লাখ ৬৫ হাজার টন সার কেনার সিদ্ধান্ত হয়। এর মধ্যে ইউরিয়া ৭০ হাজার টন, এমওপি ১ লাখ ১৫ হাজার টন, ডিএপি ১ লাখ ২০ হাজার টন এবং টিএসপি ৬০ হাজার টন।

এদিন খাদ্য গুদামে খাদ্যশস্য খামাল জাতকরণের উদ্দেশ্যে ১৫ হাজার পিস ডানেজ সরাসরি ক্রয় পদ্ধতিতে সংগ্রহের নীতিগত অনুমোদন দেয় সরকারি বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

এএইচ