জালিয়াতি ঠেকাতে ব্যাংক স্টেটমেন্টে যুক্ত হচ্ছে ‘কিউআর কোড’

বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংক | ছবি: সংগৃহীত
0

বিদেশগামী বাংলাদেশি নাগরিকদের জন্য ব্যাংক স্টেটমেন্ট নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ভিসার আবেদনের জন্য ব্যাংক থেকে যে স্টেটমেন্ট বা সলভেন্সি সার্টিফিকেট দেয়া হবে, তাতে বাধ্যতামূলকভাবে থাকতে হবে ‘কিউআর কোড’। জালিয়াতি রোধ এবং দূতাবাসগুলোর জন্য তথ্য যাচাই সহজ করতেই এ উদ্যোগ।

বিদেশে যাওয়ার আবেদনের ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্ট কিংবা সলভেন্সি সার্টিফিকেট খুবই গুরুত্বপূর্ণ একটি দলিল। তবে অনেক সময় এসব তথ্যের সত্যতা যাচাই করতে গিয়ে ঝামেলায় পড়তে হয় বিভিন্ন দেশের দূতাবাস কিংবা ভিসা সেন্টারগুলোকে।

এ সমস্যা সমাধানে এখন থেকে প্রতিটি ব্যাংক স্টেটমেন্ট বা বিনিয়োগ সার্টিফিকেটে একটি অনলাইন ভেরিফিকেশন ‘কিউআর কোড’ যুক্ত করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

আরও পড়ুন

এখন থেকে কিউআর কোড স্ক্যান করলে মুহূর্তেই জানা যাবে—অ্যাকাউন্ট হোল্ডারের নাম, অ্যাকাউন্ট নম্বর, ব্যালেন্স এবং কবে স্টেটমেন্টটি তৈরি করা হয়েছে সেই তারিখ। এর ফলে ভুয়া ব্যাংক স্টেটমেন্ট দিয়ে ভিসা পাওয়ার জালিয়াতি যেমন বন্ধ হবে, তেমনি দ্রুত সম্পন্ন হবে যাচাই-বাছাইয়ের কাজও।

এবিষয়ে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, স্টেটমেন্টের এ তথ্যগুলো অন্তত ৬ মাস অনলাইনে যাচাইযোগ্য অবস্থায় রাখতে হবে। আগামী ৯০ দিনের মধ্যে সব ব্যাংককে এ নতুন ডিজিটাল ব্যবস্থা চালু করতে বলা হয়েছে।

জেআর