লুট হওয়া অর্থের ক্ষতি পুষিয়ে নিতে ভর্তুকির প্রস্তাব গভর্নরের

গভর্নর মোস্তাকুর রহমান
গভর্নর মোস্তাকুর রহমান | ছবি: এখন টিভি
0

সরকারের বাজেট থেকে প্রতিবছর ৬০ হাজার কোটি টাকা ব্যাংক খাতে দেয়ার জন্য আবেদন করেছে বাংলাদেশ ব্যাংক। যাতে পাচার করা বা লুটের টাকা গ্রাহকের কাছে পৌঁছে দেয়া যায় বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। জানান, আগামী পাঁচ থেকে আট বছর লুট হওয়া টাকা সরকার ৬০ হাজার কোটি টাকা ভর্তুকি দিলে দুই কোটি পরিবারকে আড়াই হাজার টাকা সাবসিডি দেয়া সম্ভব।

আজ (শনিবার, ১০ অক্টোবর) সকালে রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বাংলা কিউআর নিয়ে ওয়ান ব্যাংকের আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি।

গভর্নর বলেন, ‘আগামী ১ নভেম্বর থেকে বাংলা কিউআরের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তিতে বা পিটুপি পদ্ধতিতে সরাসরি টাকা পাঠানোর সুবিধা চালু হচ্ছে। পাশাপাশি, আর্থিক খাতকে আরও সহজ ও কার্যকর করতে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার বা ডিপিআই গড়ে তোলার ওপর জোর দিচ্ছে বাংলাদেশ ব্যাংক।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে বাংলা কিউআর জনপ্রিয় করতে বিভিন্ন প্রণোদনা দেয়া হচ্ছে। পাশাপাশি, আন্তঃঅপারেটর চার্জ শূন্য করা হয়েছে। তবে লেনদেন খরচ কমলেও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে আরও পথ বাকি। বর্তমানে বাংলা কিউআরে দৈনিক গড়ে ১৪৩ কোটি টাকার লেনদেন হচ্ছে।’

এ ব্যবস্থাকে গ্রহণযোগ্য পর্যায়ে নিতে দৈনিক লেনদেন তিন হাজার কোটি টাকায় উন্নীত করার লক্ষ্য নির্ধারণের কথা জানান গভর্নর।

পিটুপি লেনদেন চালু হলে রিকশাচালক ও দিনমজুরসহ সবাই কিউআর কোডের মাধ্যমে সহজে ও স্বচ্ছভাবে টাকা লেনদেন করতে পারবেন বলেও জানান তিনি।

এসএস