এর আগে গত ৩১ আগস্ট মন্ত্রিসভার বৈঠকে নবম জাতীয় পে স্কেল অনুমোদন পায়। নতুন বেতন কাঠামোর কার্যকারিতা ধরা হয়েছে ২০২৬ সালের ১ জুলাই (Effective Date 1st July 2026) থেকে।
আরও পড়ুন:
নিম্ন ও উচ্চ গ্রেডে বেসিক বৃদ্ধির চিত্র (9th Pay Scale Basic Salary Increment)
নতুন বেতন কাঠামোতে ২০তম গ্রেডের নিম্নস্তরের কর্মচারীদের ক্ষেত্রে সবচেয়ে বেশি মূল বেতন বৃদ্ধি পেয়েছে।
- ২০তম গ্রেড (20th Grade Basic Pay): মূল বেতন ৮,২৫০ টাকা থেকে প্রায় ১৪২ শতাংশ বেড়ে হচ্ছে ২০,০০০ টাকা।
- ১ম গ্রেড (1st Grade Basic Pay): মূল বেতন ৭৮,০০০ টাকা থেকে ১০০ শতাংশ বেড়ে হচ্ছে ১,৫৬,০০০ টাকা।
- ৯ম গ্রেড (9th Grade Basic Pay): মূল বেতন ২২,০০০ টাকা থেকে বেড়ে দাঁড়াবে ৪৪,০০০ টাকা।
আরও পড়ুন:
৩ ধাপে বেসিক বাস্তবায়ন যেভাবে (Pay Scale Implementation in 3 Phases)
সরকারের ওপর আকস্মিক আর্থিক চাপ সামলাতে পুরো বর্ধিত বেসিক একসঙ্গে কার্যকর না করে ২০২৬-২৭ অর্থবছর থেকে ৩ ধাপে বাস্তবায়ন (3 Step Basic Salary Implementation) করা হবে:
১. ১০ম থেকে ২০তম গ্রেডের জন্য (10th to 20th Grade Scheme):
- ১ম ধাপ: বেসিকের বাড়তি অংশের ৫০% যোগ হবে।
- ২য় ধাপ: অতিরিক্ত ২৫% যোগ হবে।
- ৩য় ধাপ: অবশিষ্ট ২৫% যোগ হয়ে পূর্ণ বেসিক অর্জিত হবে।
- (উদাহরণ: ২০তম গ্রেডে বাড়তি ১১,৭৫০ টাকার ৫০% বা ৫,৮৭৫ টাকা প্রথম ধাপে যোগ হয়ে বেসিক হবে ১৪,১২৫ টাকা। ৩য় ধাপে তা চূড়ান্তভাবে ২০,০০০ টাকা হবে।)
২. ১ম থেকে ৯ নম্বর গ্রেডের জন্য (1st to 9th Grade Scheme):
- ১ম ধাপ: বেসিকের বাড়তি অংশের ৪০% যোগ হবে।
- ২য় ধাপ: অতিরিক্ত ৩০% যোগ হবে।
৩য় ধাপ: অবশিষ্ট ৩০% যোগ হয়ে পূর্ণ বেসিক হবে।
(উদাহরণ: ৯ নম্বর গ্রেডে বাড়তি ২২,০০০ টাকার ৪০% প্রথম ধাপে যোগ হয়ে বেসিক হবে ৩০,৮০০ টাকা, ২য় ধাপে ৩৭,৪০০ টাকা এবং ৩য় ধাপে চূড়ান্তভাবে ৪৪,০০০ টাকা হবে।)
আরও পড়ুন:
২০২৮ সালে মিলবে পূর্ণ ভাতার সুবিধা (Full Allowances Schedule 2028)
নতুন স্কেলে বেসিক তিন ধাপে বাড়লেও নতুন হারে বাড়িভাড়া (House Rent Allowance), চিকিৎসা, শিক্ষা ও যাতায়াত ভাতা একযোগে কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে। ভাতাগুলো যুক্ত হলে চাকরিজীবীদের প্রকৃত মাসিক মোট আয় (Gross Monthly Salary) উল্লেখযোগ্য হারে বাড়বে।
- ২০তম গ্রেড (ঢাকা): ২০,০০০ টাকা বেসিক হলে ভাতাসহ মোট মাসিক আয় হবে প্রায় ৪১,৯০৮ টাকা।
- ১৩তম গ্রেড (সহকারী শিক্ষক): ২৪,০০০ টাকা বেসিক হলে সর্বমোট আয় দাঁড়াবে প্রায় ৪০,০০০ টাকা।
- ১০ম গ্রেড: ৩২,০০০ টাকা বেসিক হলে ভাতাসহ মোট আয় ৫০,০০০ টাকা অতিক্রম করবে।
- ৯ম গ্রেড: ৪৪,০০০ টাকা বেসিক হলে ৫০% বাড়িভাড়াসহ সর্বমোট আয় দাঁড়াবে প্রায় ৭০,০০০ টাকা।
বাজেট ও মোট আর্থিক ব্যয় (Financial Cost & Budget Impact)
সরকারি কর্মকর্তা-কর্মচারী ও পেনশনভোগী মিলিয়ে প্রায় ৩৩ লাখ মানুষ (33 Lakh Govt Employees & Pensioners) এই সুবিধার আওতায় আসবেন। পে স্কেল বাস্তবায়নে সরকারের অতিরিক্ত ব্যয় ধরা হয়েছে প্রায় ১ লাখ ৫ হাজার ৫৮০ কোটি টাকা (1.05 Lakh Crore Taka Cost)। রাজস্ব আয়, মূল্যস্ফীতি এবং বাজেট ভারসাম্য বজায় রাখতেই সাবেক অর্থসচিবদের পরামর্শে এই ধাপভিত্তিক বাস্তবায়ন প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন:
আরও পড়ুন:


