সচিব কমিটির চূড়ান্ত সুপারিশ ও অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সরকারি কর্মচারীরা তাদের গ্রেড এবং কর্মস্থল অনুযায়ী মূল বেতনের নির্দিষ্ট শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা (House Rent Allowance Rate BD) পাবেন।
আরও পড়ুন:
এলাকা ও গ্রেডভিত্তিক বাড়ি ভাড়া ভাতার হার (Grade-wise House Rent Allowance Breakdown)
নতুন কাঠামো অনুযায়ী অঞ্চল ভেদে (ঢাকা সিটি করপোরেশন, অন্যান্য বিভাগীয় ও বড় শহর এবং অন্যান্য এলাকা) গ্রেডভিত্তিক বাড়ি ভাড়া ভাতার প্রস্তাবিত বিবরণ:
১৬তম থেকে ২০তম গ্রেড (Grade 16 to 20 Allowance):
- ঢাকা সিটি করপোরেশন: মূল বেতনের ৬০% (60 Percent Basic Salary BD)।
- অন্যান্য বড় শহর (চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, কুমিল্লা, গাজীপুর, কক্সবাজার ও সাভার): মূল বেতনের ৫০%।
- দেশের অন্যান্য এলাকা: মূল বেতনের ৪৫%।
১০ম থেকে ১৫তম গ্রেড (Grade 10 to 15 Allowance):
- ঢাকা সিটি করপোরেশন: মূল বেতনের ৫০%।
- অন্যান্য বড় শহর: মূল বেতনের ৪০%।
- দেশের অন্যান্য এলাকা: মূল বেতনের ৩৫%।
আরও পড়ুন:
৫ম থেকে ৯ম গ্রেড (Grade 5 to 9 Allowance):
- ঢাকা সিটি করপোরেশন: মূল বেতনের ৪৫%।
- অন্যান্য বড় শহর: মূল বেতনের ৩৫%।
- দেশের অন্যান্য এলাকা: মূল বেতনের ৩০%।
১ম থেকে ৪র্থ গ্রেড ও তদূর্ধ্ব (Grade 1 to 4 Allowance):
- ঢাকা সিটি করপোরেশন: মূল বেতনের ৪০%।
- অন্যান্য বড় শহর ও সাভার: মূল বেতনের ৩০%।
- দেশের অন্যান্য এলাকা: মূল বেতনের ২৫%।
পে-স্কেল কার্যকরের সময়সূচি ও নিয়মাবলী (Pay Scale Implementation Rules)
নতুন জাতীয় বেতন স্কেল ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর ধরা হলেও এটি ধাপে ধাপে বাস্তবায়িত হবে:
- মূল বেতন সমন্বয় (Basic Pay Adjustment): ১ম থেকে ১১তম গ্রেডে মূল বেতন ১০০% এবং ১২তম থেকে ২০তম গ্রেডে ১১৫% থেকে ১৪২% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। বর্ধিত এই মূল বেতন মোট তিনটি ধাপে কর্মচারীদের প্রদান করা হবে।
- ভাতা কার্যকরের তারিখ (Allowance Effective Date): বর্ধিত বাড়ি ভাড়া ভাতার নতুন হার এবং অন্যান্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধা ১ জানুয়ারি ২০২৮ থেকে পূর্ণাঙ্গভাবে কার্যকর হবে।
আরও পড়ুন:
আরও পড়ুন:


