আজ (রোববার, ২৬ এপ্রিল) দুপুরে রাজধানীর গুলশানে একটি হোটেলে এক আলোচনা সভায় সংস্থাটি এ আহ্বান জানায়।
সংস্থাটির শীর্ষ সদস্যরা অংশ নিয়ে বলেন, ‘বারবার করের হার পরিবর্তনের ফলে বিদেশি বিনিয়োগকারীদের মাঝে অনিশ্চয়তা তৈরি করছে।’
আরও পড়ুন:
ফলে কর পদ্ধতি স্থায়ী ও দীর্ঘ মেয়াদি করার আহ্বান জানান তারা। একই সঙ্গে জ্বালানি খরচ বৃদ্ধি, মধ্যপ্রাচ্যে সংঘাতও বিনিয়োগে বাধা হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তারা।
তারা মনে করেন, কর ব্যবস্থা সহজ ও স্বচ্ছ করলে বিনিয়োগকারীরা তাদের কর সম্পর্কে নিশ্চিত থেকেই বিনিয়োগ করতে পারবেন।
এছাড়া শক্ত, উন্নত অর্থনীতির জন্য সরকার এবং বেসরকারি খাত একে অপরকে সহযোগিতার আহ্বান জানান। ফলে আগামী বাজেট ঘোষণায় এ বিষয়গুলো গুরুত্ব দেয়ারও আহ্বান জানায় সংস্থাটি।





