দোল পূর্ণিমা উপলক্ষে ৩ মার্চ ভোমরা বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

ভোমরা স্থলবন্দর
ভোমরা স্থলবন্দর | ছবি: সংগৃহীত
0

দোল পূর্ণিমা উপলক্ষে আগামী মঙ্গলবার (৩ মার্চ) সাতক্ষীরার ভোমরা বন্দরের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দরে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ধর্মীয় উৎসব উপলক্ষে ওইদিন বন্দরের সব কার্যক্রম স্থগিত থাকবে। তবে পরদিন ৪ মার্চ, বুধবার থেকে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হবে।

ভোমরা স্থলবন্দরের সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুসা বিষয়টি নিশ্চিত করে জানান, ঘোজাডাঙ্গা ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট এমপ্লয়িজ কার্গো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এক বিজ্ঞপ্তিতে তাদের এ তথ্য জানানো হয়েছে।

উৎসবের কারণে একদিনের জন্য বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও পরদিন থেকে স্বাভাবিক কার্যক্রম চালু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

এএইচ