
মবকে কঠোরভাবে দমন করা হবে: স্থানীয় সরকারমন্ত্রী
দেশে কোনো মব তৈরি হতে দেয়া হবে না এবং তা কঠোরভাবে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (সোমবার, ২৩ মার্চ) সকাল সাড় ১১টায় ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের নেহা নদী পুনঃখনন কাজের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

ঠাকুরগাঁওয়ে নেতাকর্মীদের সঙ্গে মির্জা ফখরুলের ঈদ শুভেচ্ছা বিনিময়
ঈদের দ্বিতীয় দিনে নিজ জেলা ঠাকুরগাঁওয়ের নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঠাকুরগাঁওয়ে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন
ঠাকুরগাঁওয়ে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে। আজ (শুক্রবার, ২০ মার্চ) বিকেলে রোড যুবসংসদ মাঠে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আয়োজনে এবং মামুন ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনায় মেলার উদ্বোধন করা হয়। মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল ইসলাম সুমন।

ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ চেকপোস্ট
ঠাকুরগাঁওয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টহল ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হয়েছে। আজ (শুক্রবার, ২০ মার্চ) সকাল সাড়ে ১১টায় শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ যৌথ চেকপোস্ট পরিচালনা করা হয়।

ঠাকুরগাঁওয়ে পেট্রোল পাম্পে তেল না পেয়ে দুর্বৃত্তদের ভাঙচুর
ঠাকুরগাঁওয়ে একটি পেট্রোল পাম্পে তেল না পেয়ে পাম্প ভাঙচুর করেছেন দুর্বৃত্তরা। গতকাল (বৃহস্পতিবার, ১৯ মার্চ) রাতে জেলার হানিফ ফিলিং স্টেশন পাম্পে এ ঘটনা ঘটে।

ঠাকুরগাঁওয়ে অনেক পাম্পে নেই তেল; খোলা বাজারে বিক্রি হচ্ছে বেশি দামে
টানা দুই সপ্তাহ ধরে ঠাকুরগাঁওয়ে পেট্রোল পাম্পগুলোতে দেখা দিয়েছে জ্বালানি তেলের সংকট। যার ফলে বিপাকে পাম্পে তেল নিতে আসা গ্রাহকরা। পাম্পমালিকরা বলছেন, সরবরাহ কম থাকায় এমন সমস্যার সৃষ্টি হচ্ছে। এদিকে, খোলা বাজারে বেশি দামে বিক্রি হচ্ছে জ্বালানি তেল।

ঠাকুরগাঁওয়ে ৩০০ অসহায় পরিবারকে প্রধানমন্ত্রীর নগদ সহায়তা প্রদান
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ৩০০ অসহায় পরিবারের মাঝে নগদ ছয় লাখ টাকা মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। আজ (বুধবার, ১৮ মার্চ) দুপুরে পীরগঞ্জ পৌর অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এ সহায়তা বিতরণ করা হয়।

প্রশাসক নিয়োগ বিএনপির স্বৈরাচারের পথে যাওয়ার একটি ধাপ: সারজিস আলম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম অভিযোগ করে বলেছেন, বিএনপির যেসব নেতাকর্মীরা হেরে গেছেন, তাদেরই জেলা পরিষদের প্রশাসক, সিটি করপোরেশনের প্রশাসক দেয়া হচ্ছে। এসব প্রশাসক নিয়োগ থেকে বুঝা যায়, এটি বিএনপির স্বৈরাচারের পথে এগিয়ে যাওয়ার একটি ধাপ।

ঠাকুরগাঁওয়ে ইউএনও অফিসে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেয়ার ঘটনায় একজন গ্রেপ্তার
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ইউএনও কার্যালয়ে ঢুকে নিয়োগ পরীক্ষার কাগজপত্র ছিনিয়ে নেয়ার ঘটনার মামলায় শরীফ (৩০) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঠাকুরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফাতেমা বেগম (৭৩) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১২ মার্চ) রাত সাড়ে ৯টায় উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের টেংরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফাতেমা ওই গ্রামের মৃত আসলে উদ্দিনের স্ত্রী।