
জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শনে চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত
ঢাকায় নিযুক্ত চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মি লিউ উ ইন সাভারের জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন করেছেন। এ সময় তিনি মহান মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন।

মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন গবেষণা ইনস্টিটিউটে, কিন্তু কেন এবং কী হবে একে নিয়ে?
মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় ঠাঁই পাওয়া সামাজিক যোগাযোগমাধ্যমের সবচেয়ে আলোচিত ও ভাইরাল অ্যালবিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-কে এবার সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) নেয়া হয়েছে (Albino Buffalo Donald Trump shifted to BLRI Savar)। অনন্য শারীরিক বৈশিষ্ট্য ও অসাধারণ চুলের স্টাইলের কারণে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ঝড় তোলা এই মহিষটিকে বর্তমানে বিএলআরআই-এর বিশেষ কোয়ারেন্টাইনে রাখা হয়েছে (Why Buffalo 'Donald Trump' Shifted to BLRI: Albino Buffalo Research and Future Plans)।

র্যাগিং-সহিংসতায় অস্থির গণবিশ্ববিদ্যালয়, প্রশ্নের মুখে প্রশাসন
শিক্ষার নিরাপদ পরিবেশ গড়ার প্রত্যয়ে প্রতিষ্ঠিত হয়েছিলো গণবিশ্ববিদ্যালয়। তবে সাম্প্রতিক সময়ে র্যাগিং, সংঘবদ্ধ ধর্ষণ, হামলা ও ভয়ভীতির ঘটনায় সেই ক্যাম্পাস এখন প্রশ্নবিদ্ধ। বিচার চেয়ে আন্দোলনে নামা শিক্ষার্থীদের অভিযোগ, প্রশাসন নিরাপত্তা নিশ্চিতের বদলে উল্টো চাপ সৃষ্টি করছে।

‘কাঁচা চামড়া রপ্তানির চেয়ে পণ্য উৎপাদন করলে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন হবে’
কাঁচা চামড়া রপ্তানির চেয়ে পণ্য উৎপাদন করলে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ (বৃহস্পতিবার, ২৮ মে) ঢাকার সাভারের আমিনবাজার এলাকায় কোরবানির কাঁচা চামড়া ক্রয়-বিক্রয় কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

জাবিতে শিক্ষার্থী হেনস্তার অভিযোগ: প্রক্টর অফিসের সামনে অবস্থান কর্মসূচি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রক্টর অফিসের সামনে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ এনে অবস্থান কর্মসূচি পালন করছেন এক শিক্ষার্থী। ভুক্তভোগী লামিসা জামান বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৫৩তম ব্যাচের ছাত্রী। গতকাল (রোববার, ১৭ মে) রাত থেকেই তিনি প্রক্টর অফিসের সামনে এই অবস্থান নিয়ে আছেন।

রানা প্লাজা ট্র্যাজেডি: এক যুগ পরও অধরা বিচার
একদিনে বদলে গিয়েছিল হাজারো জীবনের মানচিত্র এবং স্বপ্নযাত্রা। ২০১৩ সালের ২৪ এপ্রিল, সাভারের বুকে আটতলা এক ভবন ধসে পড়ার সঙ্গে সঙ্গে শুধু কংক্রিট নয়, চাপা পড়ে যায় স্বপ্ন, ভবিষ্যৎ আর অসংখ্য পরিবারের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। সেই ট্র্যাজেডির নাম, রানা প্লাজা ধস। এক যুগ পেরিয়ে গেলেও সেই ধ্বংসস্তূপের ধুলো আজও ভুক্তভোগীদের অশ্রু ঝরাচ্ছে, মেলেনি বিচার।

মশার উপদ্রবে অতিষ্ঠ জনজীবন; সাভারে বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি
সাভারে যেন নতুন আতঙ্কের নাম মশা। দিন-রাতের ব্যবধান না মেনেই বাড়ছে মশার উপদ্রব। এতে একদিকে যেমন বাড়ছে ডেঙ্গু-চিকুনগুনিয়ার ঝুঁকি, অন্যদিকে দুর্ভোগে পড়েছেন সাভারবাসী। এ অবস্থা মশক নিধনে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি তাদের।

নির্বাচনে সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ, উৎসবমুখর ও নিরপেক্ষ হবে। সেখানে সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে ২ মরদেহ উদ্ধার
সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে ফের দুই পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, মরদেহ দুটি নারী ও ছেলে শিশুর হতে পারে।

ধামরাইয়ে গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের পেট্রোল বোমা নিক্ষেপ
ধামরাইয়ে গ্রামীণ ব্যাংকের সুয়াপুর শাখা লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। আজ (বুধবার, ১৯ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে মোটরসাইকেল যোগে এসে দুই ব্যক্তি ভবনের দোতলার কার্যালয় লক্ষ্য করে বোমাটি ছুড়ে পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজে বোমা নিক্ষেপ ও আগুনের দৃশ্য দেখা গেছে।