জেলা: নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জে ডোবা থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জে ডোবা থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ড্রেজারের তেল চুরির তথ্য মালিককে দেয়াকে কেন্দ্র করে আইয়ুব হোসেনকে (৩৫) হত্যা করা হয়েছে। হত্যার পর মরদেহ বস্তাবন্দি করে ডোবায় ফেলে গুমের চেষ্টা করা হয়। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে দু’জনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ। বিষয়টি জানিয়েছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।

বিদ্যুতের অবৈধ ব্যবহার: ইজিবাইক গ্যারেজে ডিপিডিসির অভিযান, ৪ লাখ টাকা জরিমানা

বিদ্যুতের অবৈধ ব্যবহার: ইজিবাইক গ্যারেজে ডিপিডিসির অভিযান, ৪ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদ্যুতের অবৈধ ব্যবহার রোধে ইজিবাইকের গ্যারেজগুলোতে অভিযান চালিয়েছে ডিপিডিসর সিদ্ধিরগঞ্জ (এনওসিএস) শাখা। গতকাল (বুধবার, ১৬ সেপ্টেম্বর) রাতে এই অভিযান পরিচালিত হয়।

নারায়ণগঞ্জে ব্রিজের ওয়াকওয়ের স্লাব ভেঙে লোহা চুরি, জানে না কর্তৃপক্ষ

নারায়ণগঞ্জে ব্রিজের ওয়াকওয়ের স্লাব ভেঙে লোহা চুরি, জানে না কর্তৃপক্ষ

নারায়ণগঞ্জের বন্দর ও সোনারগাঁও উপজেলার সংযোগকারী কাইকার টেক ব্রিজের ওয়াকওয়ের স্লাব ভেঙে লোহার রড ও বিভিন্ন অংশ চুরি করে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। গত কয়েকদিন ধরে প্রকাশ্যে এভাবে লোহা চুরি হলেও বিষয়টি জানেন না সেতুটির দায়িত্বে থাকা সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বায়ু দূষণের দায়ে নারায়ণগঞ্জে ডাইং কারখানাকে জরিমানা

বায়ু দূষণের দায়ে নারায়ণগঞ্জে ডাইং কারখানাকে জরিমানা

নারায়ণগঞ্জের ফতুল্লার সস্তাপুর এলাকায় বায়ু দূষণের অভিযোগে রহমত টেক্সটাইল অ্যান্ড ডাইং নামে একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

নারায়ণগঞ্জে ডোবা থেকে ব্যবসায়ীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জে ডোবা থেকে ব্যবসায়ীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরের নিখোঁজের পর দিন মো. আইয়ুব হোসেন (৫০) নামে এক ভাঙারি ব্যবসায়ীর বস্তাবন্দী ও হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (বুধবার, ১৬ সেপ্টেম্বর) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আইয়ুব হোসেন কাঁচপুর উত্তরপাড়া এলাকার আলতাফ হোসেনের ছেলে। তিনি স্থানীয়ভাবে ভাঙারি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

নারায়ণগঞ্জে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জ নগরীর আমলাপাড়া এলাকায় নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে লিটন (৪০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ (বুধবার, ১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬ টার দিকে নারায়ণগঞ্জ স্পেশালাইজড হাসপাতালের পেছনে এ ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জে কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু

নারায়ণগঞ্জে কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে মোছা. আলেয়া বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। গতকাল (মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক সোয়া ৯টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন আদমজী সোনা মিয়া মার্কেটের আজমেরী হোটেল সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

জমি নিয়ে বিরোধে সোনারগাঁয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০

জমি নিয়ে বিরোধে সোনারগাঁয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি সংক্রান্ত পুরোনো বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। আজ (শনিবার, ১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের চর ভবনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে।

মসজিদে মিললো জুলাই আন্দোলনে লুট হওয়া পুলিশের অস্ত্র-গুলি

মসজিদে মিললো জুলাই আন্দোলনে লুট হওয়া পুলিশের অস্ত্র-গুলি

নারায়ণগঞ্জের আড়াইহাজার বাজার মসজিদের দ্বিতীয় তলা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ৯ এমএম পিস্তল, দু’টি ম্যাগজিন ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া পিস্তলটি ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় আড়াইহাজার থানা থেকে লুট হওয়া পুলিশের অস্ত্র বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে পুলিশ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত হবে: স্বাস্থ্যমন্ত্রী

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত হবে: স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে পর্যায়ক্রমে ৫০ শয্যা থেকে ১৫১ শয্যায় উন্নীত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। জানান, জনগণের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার উপজেলা পর্যায়ের স্বাস্থ্যব্যবস্থাকে আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে।

নারায়ণগঞ্জে কয়েল কারখানায় অগ্নিকাণ্ড; দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জে কয়েল কারখানায় অগ্নিকাণ্ড; দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি কয়েল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল (বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর) রাতে দশ পাইপ মিজমিজি দক্ষিণপাড়া এলাকায় আর জে প্রোডাক্টস কয়েল ফ্যাক্টরিতে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন; হাজিরা খাতায় আগাম স্বাক্ষর, ২ এসিল্যান্ড বদলি

ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন; হাজিরা খাতায় আগাম স্বাক্ষর, ২ এসিল্যান্ড বদলি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) দু’জনকে বদলি করা হয়েছে। সদর উপজেলা ভূমি অফিসে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের আকস্মিক পরিদর্শনের সময় কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিতি এবং হাজিরা খাতায় আগাম স্বাক্ষরের ঘটনায় এ ব্যবস্থা নেয়া হয়েছে।