পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব ইসদাইর বুড়ির দোকান এলাকায় মো. মিজানুর রহমানের একটি নির্মাণাধীন ভবনে পাইলিংয়ের কাজ চলছিল। এসময় হঠাৎ পাইলিংয়ের একটি ভারী পাইপ ছিঁড়ে গিয়ে সেখানে থাকা শিশু ইয়াছিনের ওপর পড়ে সে গুরুতর আহত হয়। এ অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে নিয়ে যান।
আরও পড়ুন:
আরও জানা যায়, হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। নিহত ইয়াছিন আকবরনগর এলাকার বাসিন্দা রুবেল মিয়ার ছেলে। সে তার পরিবারের সঙ্গে পূর্ব ইসদাইর বুড়ির দোকান এলাকায় মল্লিক ডাক্তারের বাড়িতে ভাড়া থাকত। ঘটনার খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশের এসআই মিরাজ হোসেন খানপুর হাসপাতালে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসিনুজ্জামান জানান, নিহত শিশুর বাবা নারায়ণগঞ্জের বাহিরে আছে। সে আসলে যে সিদ্ধান্ত দিবে সেই অনুযায়ী পরবর্তী ব্যাবস্থা গ্রহণ করা হবে। মরদেহ উদ্ধার করে মর্গে রাখা আছে। পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী ময়নাতদন্তের বিষয়েও সিদ্ধান্ত নেয়া হবে।





