এর আগে রোববার (১৫ মার্চ) স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগের তথ্য জানানো হয়। ওই তালিকায় নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে অধ্যাপক মামুন মাহমুদের নাম উল্লেখ ছিল।
দায়িত্ব গ্রহণের পর গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে মামুন মাহমুদ বলেন, ‘পুরো জেলায় জেলা পরিষদের কার্যক্রম বৈষম্যহীনভাবে পরিচালনা করা হবে।’
আরও পড়ুন:
তিনি বলেন, ‘বিগত সরকারের সময়ে উন্নয়ন কর্মকাণ্ডে কিছু ক্ষেত্রে বৈষম্য ছিল। সে পরিস্থিতি দূর করে সবাইকে সমানভাবে উন্নয়নের আওতায় আনার চেষ্টা করা হবে।’
তিনি আরও বলেন, ‘জেলা পরিষদের কার্যক্রম মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। অতীতে অনেক মানুষ জেলা পরিষদের কার্যক্রম সম্পর্কে অবগত ছিলেন না, ভবিষ্যতে এ বিষয়ে সাধারণ মানুষকে জানাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’
এ সময় জেলা ও মহানগর বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





