জেলা: মেহেরপুর
মেহেরেপুরে ভোটকেন্দ্রে যাওয়া নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ২৩

মেহেরেপুরে ভোটকেন্দ্রে যাওয়া নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ২৩

মেহেরপুরের মুজিবনগর জয়পুর, গাংনীর সাহারবাটি, তিরাইল ও ধলা গ্রামে ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেয়াকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে জামায়াত-বিএনপির ২৩ সমর্থক আহত হয়েছে। এসময় ৩ জনকে আটক করে পুলিশ।

মেহেরপুরে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনি সরঞ্জাম

মেহেরপুরে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনি সরঞ্জাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ব্যালট বক্স, ব্যালট পেপারসহ নির্বাচনি সরঞ্জাম। আজ (বুধবার, ১১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জেলার তিন উপজেলায় এক যোগে এ কার্যক্রম শুরু হয়।

মেহেরপুরে ভোটকেন্দ্রের ১০০ গজ দূরে বোমা সদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুরে ভোটকেন্দ্রের ১০০ গজ দূরে বোমা সদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলায় একটি ভোটকেন্দ্রের পাশ থেকে বোমা সদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। আজ (বুধবার, ১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার হিজলবাড়িয়া গ্রামে ভোটকেন্দ্র থেকে প্রায় ১০০ গজ দূরে ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গাংনী থানার অফিসার ইনচার্জ উত্তম কুমার দাস।

মেহেরপুরে জামায়াত নেতার গাড়ি থেকে উদ্ধারকৃত সরঞ্জাম অস্ত্র নয়, আটক ৩ জনের মুক্তি

মেহেরপুরে জামায়াত নেতার গাড়ি থেকে উদ্ধারকৃত সরঞ্জাম অস্ত্র নয়, আটক ৩ জনের মুক্তি

মেহেরপুরে যৌথ অভিযানে উদ্ধারকৃত মালামাল নিয়ে দিনভর চলা ধূম্রজালের অবসান ঘটেছে। পরীক্ষা-নিরীক্ষার পর উদ্ধারকৃত সরঞ্জামগুলো প্রাণঘাতী কোনো অস্ত্র নয় বরং সমাবেশের প্রয়োজনীয় সরঞ্জাম নিশ্চিত হয়ে আটক তিনজনকে ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল (সোমবার, ২৬ জানুয়ারি) সন্ধ্যায় জেলা জামায়াত নেতাদের জিম্মায় তাদের ছেড়ে দেয়া হয়।

আল্লাহর কসম ক্ষমতায় গেলে জনগণের সম্পদের ওপর হাত দেব না: জামায়াত আমির

আল্লাহর কসম ক্ষমতায় গেলে জনগণের সম্পদের ওপর হাত দেব না: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আল্লাহর কসম ক্ষমতায় গেলে জনগণের সম্পদের ওপর হাত দেবো না। আজ (সোমবার, ২৬ জানুয়ারি) দুপুরে মেহেরপুর জেলা জামাত ইসলাম আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।

মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর নির্বাচনি জনসভা শুরু

মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর নির্বাচনি জনসভা শুরু

মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর নির্বাচনি জনসভা শুরু হয়েছে। আজ (সোমবার, ২৬ জানুয়ারি) বেলা ১১টার সময় মেহেরপুর হাই স্কুল মাঠে মাওলানা তাজ উদ্দিন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মেহেরপুর জেলা জামায়াত আমিরের গাড়ি থেকে অস্ত্রসহ ৩ জন আটক

মেহেরপুর জেলা জামায়াত আমিরের গাড়ি থেকে অস্ত্রসহ ৩ জন আটক

মেহেরপুর জেলা জামায়াতের ইসলামের আমির মাওলানা তাজউদ্দিন খানের মাইক্রো থেকে বিদেশি কুড়াল ও দেশিয় অস্ত্রসহ তিন জনকে আটক করেছে যৌথ বাহিনী। আজ (সোমবার, ২৬ জানুয়ারি) সকালে শহরের হোটেল বাজার মোড় যৌথ বাহিনীর চেকপোস্ট চেক করার সময় তাদের আটক করা হয়।

মেহেরপুরে নির্বাচনের ফল নির্ধারণে নারী ভোটারই ‘মূল ফ্যাক্টর’

মেহেরপুরে নির্বাচনের ফল নির্ধারণে নারী ভোটারই ‘মূল ফ্যাক্টর’

নির্বাচনি প্রচারণা শুরুর আগে জয়-পরাজয় নিয়ে শুরু হয়েছে মেহেরপুরের নারীদের মধ্যে জল্পনা। এবার নির্বাচনে হার-জিতের ক্ষেত্রে নির্ধারক হতে পারে নারী ভোটার। মেহেরপুরে পুরুষের চাইতে নারী ভোটার বেশি। তাই অঞ্চলের নারী ভোটারদের অগ্রাধিকার দিচ্ছেন প্রার্থীরা। তবে ভোটাররা জানান, সবার আগে সামাজিক নিরাপত্তা, কর্মসংস্থান ও নারী শিক্ষার প্রসার চান তারা।

মেহেরপুরে নিখোঁজের সাত দিন পর বাড়ির পাশ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

মেহেরপুরে নিখোঁজের সাত দিন পর বাড়ির পাশ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

মেহেরপুর শহরে নিখোঁজের সাত দিন পর টগর খাতুন (৪২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি শহরের কাশ্যবপাড়া এলাকার এনজিওকর্মী সেন্টু আহমেদের স্ত্রী। আজ (মঙ্গলবার, ৬ জানুয়ারি) সন্ধ্যায় কাশ্যবপাড়ায় নিহতের বাড়ির পাশের টিন দিয়ে ঘেরা একটি পরিত্যক্ত জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মেহেরপুরের দুই আসনে ৬ প্রার্থীর মনোনয়ন বাতিল

মেহেরপুরের দুই আসনে ৬ প্রার্থীর মনোনয়ন বাতিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুরের দুই আসনে মোট ১২ প্রার্থীর মধ্যে ৬ জনের মনোনয়নপত্র বাতিল করেছেন মেহেরপুর জেলা রিটার্নিং কর্মকর্তা সৈয়দ এনামুল কবীর। আজ (শনিবার, ৩ জানুয়ারি) মেহেরপুরের দুটি সংসদীয় আসনে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই শেষে তিনি এ ঘোষণা দেন।