
চুরির অভিযোগে ছাদে নিয়ে মারধর; খুবি এলাকায় শিক্ষার্থীর মৃত্যু
খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) সংলগ্ন হল রোডের মসজিদ গলিতে একটি পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে আজমুল হোসেন নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল (শুক্রবার, ১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আজ (শনিবার, ১৯ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন।

খুলনায় অনলাইন জুয়া-অর্থপাচার চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
খুলনায় অনলাইন বেটিং (জুয়া) পরিচালনা এবং অবৈধভাবে অর্থ লেনদেন ও বিদেশে পাচারের সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত বুধবার (২ সেপ্টেম্বর) রাতে জেলার খানজাহান আলী ও খালিশপুর থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

শিক্ষায় বাজেটের ৫ শতাংশ বিনিয়োগের লক্ষ্য: শিক্ষামন্ত্রী
শিক্ষায় সরকারের বিনিয়োগ বাড়িয়ে জাতীয় বাজেটের ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। তিনি বলেন, ‘বর্তমানে জাতীয় বাজেটের ৩ দশমিক ৪ শতাংশ শিক্ষায় বরাদ্দ রয়েছে। প্রধানমন্ত্রী এই বরাদ্দ ৫ শতাংশে উন্নীত করতে চান।’

খুলনায় ৩ ঘণ্টার ব্যবধানে দুর্বৃত্তদের গুলিতে নিহত ২
খুলনা লবনচরায় আলাদা দুটি ঘটনায় দুর্বৃত্তদের গুলিতে মঞ্জু ও নাজমুল নামে দুই যুবক নিহত হয়েছেন। গতকাল (বুধবার, ১৯ আগস্ট) আশিবিঘা কালভার্টে এ দুইটি ঘটনা ঘটে।

ছেলেকে খুঁজতে বাড়িতে দুর্বৃত্তরা, গুলিবিদ্ধ মা
খুলনায় ছেলেকে খুঁজতে একটি বাড়িতে গিয়ে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে শিমুল (৩০) নামের এক নারী গুলিবিদ্ধ হয়েছেন। আজ (সোমবার, ১০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে সোনাডাঙ্গা থানার করিমনগর এলাকায় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) সামনে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারের পর জামিনে বেরিয়েই ফের সন্ত্রাস; আতঙ্কে খুলনাবাসী
একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বিগ্ন খুলনার জনগণ। প্রতিটি ঘটনায় মামলা হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে আসামিরা। কিন্তু গ্রেপ্তারের কিছু দিনের মাথায় আদালত থেকে জামিন নিয়ে আবারো ভয়াবহ সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে তারা। এতে ভুক্তভোগী পরিবারের প্রতি হুমকি যেমন বাড়ছে, তেমনি আসামি ধরার আগ্রহ হারাচ্ছে পুলিশ।

খুলনা ওয়াসার নতুন চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান
খুলনা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের (খুলনা ওয়াসা) নতুন চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান। আজ (সোমবার, ১৩ জুলাই) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (পানি সরবরাহ-২ শাখা) থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রাথমিক বিদ্যালয়ে পচা খাবার দিলে সংশ্লিষ্টদের কঠোর শাস্তির হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আগামী জুলাই মাস থেকে দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে ‘মিড ডে মিল’ বা দুপুরের খাবার চালু হতে যাচ্ছে। তিনি বলেছেন, এই খাদ্য কর্মসূচিতে শিশুদের মাঝে যদি কোনো ধরনের পচা বা নিম্নমানের খাবার পরিবেশন করা হয়, তবে তার দায় সংশ্লিষ্ট কর্মকর্তাদেরই নিতে হবে। এক্ষেত্রে কোনো ধরনের অবহেলা প্রমাণিত হলে চাকরিচ্যুতিসহ কঠোর আইনি শাস্তির মুখোমুখি হতে হবে।

খুলনা শিপইয়ার্ড পরিদর্শনে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা
বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত খুলনা শিপইয়ার্ড লিমিটেড (খুশিলি) পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) ড. এ. কে. এম. শামছুল ইসলাম। আজ (বুধবার, ১৭ জুন) তারিখে শিপইয়ার্ড পরিদর্শনকালে তিনি সেখানকার বিভিন্ন স্থাপনা এবং চলমান জাহাজ নির্মাণ প্রকল্পসমূহ পরিদর্শনের পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

খুলনা সিটি মেডিকেল কলেজে আগুন; নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
খুলনার সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ (বৃহস্পতিবার, ১১ জুন) রাত সাড়ে ৯টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।