
ঝালকাঠিতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ; ঝুঁকিপূর্ণ ৭ এলাকা চিহ্নিত
ঝালকাঠিতে দিন দিন বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা, প্রতিদিনই শনাক্ত হচ্ছে নতুন রোগী। পরিস্থিতি মোকাবেলায় জেলা শহরের ৭টি এলাকাকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য বিভাগ।

কোরবানির ঈদ সামনে রেখে ঝালকাঠিতে জমে উঠেছে লবণের বাজার
কোরবানির ঈদকে সামনে রেখে ঝালকাঠিতে বেড়েছে লবণের চাহিদা। কোরবানির চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াজাতে লবণের ব্যবহার বাড়ায় সরগরম হয়ে উঠেছে জেলার লবণ বাজার ও কারখানাগুলো। ভালো দাম পেয়ে খুশি ব্যবসায়ীরা। অন্যদিকে বাড়তি উৎপাদনে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা।

রাষ্ট্র সংস্কারের বদলে ভাগ-বাটোয়ারার রাজনীতিতে ব্যস্ত বিএনপি: গোলাম পরওয়ার
রাষ্ট্র সংস্কারের চেয়ে ভাগ-বাটোয়ারার রাজনীতিতে বিএনপি ব্যস্ত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। জানান, জুলাই সনদ বাস্তবায়ন না করেই বিএনপি রাষ্ট্রকে সংকটের দিকে ঠেলে দিয়েছে।

ঝালকাঠি শহরে ৯ খালের সীমানা পিলার স্থাপন কাজের উদ্বোধন
ঝালকাঠি শহরের গুরুত্বপূর্ণ ৯টি খালের সীমানা নির্ধারণে পিলার স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২১ মে) সকালে আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন ঝালকাঠির জেলা প্রশাসক মোহাম্মদ মমিন উদ্দিন।

ঝালকাঠির সুগন্ধা নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন
ঝালকাঠির নলছিটি উপজেলার সুগন্ধা নদীর ওপর দ্রুত সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এলাকাবাসী। আজ (বুধবার, ২০ মে) বেলা ১১টায় নলছিটি বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় ভুক্তভোগী জনগণের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় নিহত সাবেক কাউন্সিলর
ঝালকাঠিতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির সাগর (৩৫) নিহত হয়েছেন। আজ (রোববার, ১২ এপ্রিল) দুপুর ২টার দিকে ঝালকাঠি–বরিশাল আঞ্চলিক মহাসড়কের রায়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাদি হত্যার ১০০তম দিনে ওসমান হাদি স্মৃতি মঞ্চের আত্মপ্রকাশ
ঝালকাঠির নলছিটিতে শরীফ ওসমান হাদি হত্যার শততম দিনকে কেন্দ্র করে গঠিত হয়েছে নতুন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘শহিদ ওসমান হাদি স্মৃতি মঞ্চ’। আজ (শনিবার, ২৮ মার্চ) বিকেলে নলছিটি কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে সর্বস্তরের মানুষের উপস্থিতিতে সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে।

বর্জ্যের অব্যবস্থাপনায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: ড. জিয়াউদ্দিন হায়দার
অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার কারণে পরিবেশ ও জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকিতে পড়ছে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. জিয়াউদ্দিন হায়দার। আজ (মঙ্গলবার, ২৪ মার্চ) বিকেলে ঝালকাঠি শহরের বড় বাজার ক্ষুদ্র ব্যবসায়ী মালিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন উপলক্ষে আয়োজিত পরিকল্পনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি: ড. জিয়াউদ্দিন হায়দার
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও বিশ্বব্যাংকের সাবেক সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা ড. জিয়াউদ্দিন হায়দার বলেছেন, দেশের তৃণমূল পর্যায়ে আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রতিটি ইউনিয়নে একটি করে প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট চালুর উদ্যোগ নেয়া হয়েছে। এরই মধ্যে এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। আজ (মঙ্গলবার, ২৪ মার্চ) দুপুরে ঝালকাঠি সদর হাসপাতাল পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

ঝালকাঠিতে খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ঠিকাদারকে শোকজ
ঝালকাঠি পৌরসভার ২০২৪–২০২৫ অর্থবছরের আওতায় সাতটি খাল খনন প্রকল্প নির্ধারিত সময়ে সম্পন্ন না হওয়ায় সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠান আজমির বিল্ডার্স লিমিটেডকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারি করেছে পৌর কর্তৃপক্ষ।