অস্কার ২০২৬ বিজয়ী ঘোষণা: কারা পেলেন কোন পুরস্কার
বিশ্ব চলচ্চিত্রের মহাকুম্ভ খ্যাত একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার (Oscars 2026) বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। গত ১৫ মার্চ রাতে (বাংলাদেশ সময় সোমবার ভোর) লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটার (Dolby Theatre) প্রাঙ্গণে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে সোনালী ট্রফি তুলে দেওয়া হয়। এবারের আসরে সেরা সিনেমার মুকুট জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ (One Battle After Another) এবং সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন পল টমাস অ্যান্ডারসন (Paul Thomas Anderson)।