আজ (শুক্রবার, ২ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল এ অভিযান পরিচালনা করে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা কর্মকর্তারা বিমানবন্দরে সতর্ক অবস্থান গ্রহণ করেন। এসময় ইউএল১৮৯ (কলম্বো-ঢাকা) ফ্লাইটযোগে আগত পাঁচ যাত্রীর ব্যাগেজ পৃথকভাবে স্ক্যান ও তল্লাশি করা হয়।
আরও পড়ুন:
তাদের মধ্যে মোহাম্মদ রুবেলের কাছ থেকে ১৬১ কার্টন সিগারেট ও ৬ দশমিক ৪ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম, আব্দুল্লাহ আল মোবারকের কাছ থেকে ১৪৯ কার্টন সিগারেট ও ৫ দশমিক ৮ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম জব্দ করা হয়।
এছাড়াও খোরশেদ আলমের কাছ থেকে ১৮৮ কার্টন সিগারেট, মোসাম্মত রাবেয়া বেগমের কাছ থেকে ৮৮ কার্টন সিগারেট ১২ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম এবং মো. গোলাপের কাছ থেকে আরও ৯ কার্টন সিগারেট জব্দ করা হয়।
এদিকে এয়ার ইন্ডিয়ার মুম্বাই থেকে ঢাকায় আসা একটি ফ্লাইটের যাত্রী মুবারক হোসেনের ব্যাগেজ স্ক্যান ও তল্লাশি করে ১০ লিটার ব্ল্যাক লেবেল ব্র্যান্ডের বিদেশি মদ আটক করা হয়।





