ভোলায় মোটরসাইকেল চুরি: নদীপথে পালানোর সময় বরিশালে গ্রেপ্তার ২

প্রতীকী ছবি (এআই জেনারেটেড)
প্রতীকী ছবি (এআই জেনারেটেড) | ছবি: এখন টিভি
0

ভোলার বোরহানউদ্দীন থেকে একটি ইয়ামাহা আর-১৫ মোটরসাইকেল চুরি করে নদীপথে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে দু’জনকে গ্রেপ্তার করেছে বরিশাল বন্দর থানা পুলিশ। মোটরসাইকেল চুরির পর ভুক্তভোগীর বড়ভাই ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’-এ কল করে পুলিশকে এ বিষয়ে জানালে পুলিশ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মোটরসাইকেলটি উদ্ধারে অভিযান চালায়।

ভোলার বোরহানউদ্দীন থেকে একটি ইয়ামাহা আর-১৫ মোটরসাইকেল চুরি করে নদীপথে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে দু’জনকে গ্রেপ্তার করেছে বরিশাল বন্দর থানা পুলিশ। মোটরসাইকেল চুরির পর ভুক্তভোগীর বড়ভাই ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’-এ কল করে পুলিশকে এ বিষয়ে জানালে পুলিশ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মোটরসাইকেলটি উদ্ধারে অভিযান চালায়।

গতকাল (শনিবার, ৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে মোটরসাইকেল চুরির এ ঘটনা ঘটে এবং পুলিশের জরুরি সেবার সহযোগিতায় বরিশাল বন্দর পুলিশ রাতেই এ অভিযান পরিচালনা করে। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পুলিশ।

পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত ৩টায় ঢাকার মিরপুর থেকে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’-এ কল করে জানান, তার ছোটভাইয়ের একটি ইয়ামাহা আর-১৫ মোটরবাইক ভোলার বোরহানউদ্দীন থেকে চুরি করে নদীপথে নিয়ে পালানোর চেষ্টা করা হচ্ছে।

পুলিশের জরুরি সেবায় দায়িত্বরত কর্মকর্তা তাৎক্ষনিকভাবে কলারের ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে এবং তার থেকে প্রাপ্ত বাইকের লোকেশন অনুযায়ী বরিশাল বন্দর থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য জানায়। এ তথ্য পেয়ে বরিশাল বন্দর থানার একটি দল মোটরসাইকেল উদ্ধারে অভিযানে নামে।

আরও পড়ুন:

এরপর বরিশাল লাহারহাট ফেরিঘাটে স্পিডবোট থেকে নামার সময় চুরি যাওয়া মোটরসাইকেলসহ মো. শাকিল হোসেন (২২) ও মো. নিহাদকে (১৯) গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী মো. সিয়াম হোসেন রনি (২১) বাদী হয়ে একটি মামলা রুজু করেছেন।

ঘটনাসূত্রে জানা যায়, কলারের ছোট ভাই ব্যবসায়িক কাজ সেরে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে ভোলার বোরহানউদ্দিন থানার দেউলা হাজিরহাটের এক পরিত্যক্ত ইটের ভাটার পাশের রাস্তা থেকে তার মোটরসাইকেলটি চুরি হয়ে যায়।

এরপর কলারের ছোটভাই তাকে ফোনে জানান, বাইকে সংযোজিত জিপিএস ট্র্যাকারের লোকেশন অনুযায়ী বাইকটি নদীপথে বরিশাল নিয়ে যাওয়া হচ্ছিলো। পরে ৯৯৯ নম্বরে ফোন করে বাইকটি উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানান কলার।

এসএইচ