রাজধানীর রূপনগরের বাসা থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

মরদেহের প্রতীকী
মরদেহের প্রতীকী | ছবি: এখন টিভি
0

রাজধানীর রূপনগরে একটি বাসা থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল (বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর) রাতে রূপনগর টিনশেডের ৩০ নম্বর বাসার দোতলার একটি কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, দুই থেকে তিনদিন আগে এই নারীকে হত্যা করা হয়ে থাকতে পারে। স্থানীয়দের ভাষ্য, প্রায় তিন মাস ধরে ওই বাসায় একাই থাকতেন তিনি। সম্প্রতি বাসাটি ছেড়ে দেয়ার কথাও ছিলো তার।

তবে কী পরিচয়ে তিনি সেখানে থাকতেন, কিংবা তার সঙ্গে কারও যোগাযোগ ছিলো কি না, এখনও তা নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানায়, মরদেহের পরিচয় শনাক্ত ও হত্যার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে তারা। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানানো হয়।

এসএইচ