যশোরে স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বিজিবি

আটক করেছে বিজিবি
আটক করেছে বিজিবি | ছবি: সংগৃহীত
0

যশোরে প্রায় ৪৪ লাখ টাকার স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ১৯২.৪৫ গ্রাম ওজনের দু’টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। বিজিবির দাবি, ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে এসব স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশে নেয়া হচ্ছিলো।

যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা ব্রিজ এলাকা। গোপন সংবাদের ভিত্তিতে এখানে অভিযান চালায় যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির একটি বিশেষ আভিযানিক দল।

অভিযানে আটক করা হয় ময়ুর নামে এক ব্যক্তিকে। পরে তার শরীরে বিশেষভাবে লুকায়িত অবস্থায় উদ্ধার করা হয় ১৯২.৪৫ গ্রাম ওজনের দু’টি স্বর্ণের বার।

আরও পড়ুন:

উদ্ধার হওয়া স্বর্ণের বাজারমূল্য ৪৪ লাখ ৫৯ হাজার ৬৬৬ টাকা। এসময় তার কাছ থেকে একটি স্মার্ট মোবাইল ফোন ও নগদ এক হাজার ৬০০ টাকাও জব্দ করা হয়। সব মিলিয়ে জব্দ করা মালামালের সিজারমূল্য ৪৪ লাখ ৭০ হাজার ৬৬৬ টাকা।

বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছে—ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল দিয়ে স্বর্ণের বারগুলো ভারতে পাচারের উদ্দেশে নিয়ে যাচ্ছিলো সে।

আটক ময়ুর মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামের বাসিন্দা।

পরে আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এসএস