শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ

জব্দকৃত ওষুধ
জব্দকৃত ওষুধ | ছবি: এখন টিভি
0

শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ (বৃহস্পতিবার, ৬ আগস্ট) ভোরে নালিতাবাড়ী উপজেলার পানিহাতা সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পরে দুপুরে বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক মোহাম্মদ নুরুল আমিন বায়েজীদ এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি জানায়, চোরাকারবারিরা অভিনব কৌশলে ভারত থেকে অবৈধভাবে ওষুধ পাচারের চেষ্টা করছে— এমন খবরে ভোরে পানিহাতা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় বিজিবির অবস্থান টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারিরা। পরে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ওষুধের একটি চালান জব্দ করা হয়।

আরও পড়ুন:

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক জানান, জব্দকৃত অবৈধ ওষুধের আনুমানিক বাজার মূল্য ৮১ লাখ ২০ হাজার ৮০০ টাকা।

এসএইচ