বেনাপোল ইমিগ্রেশনে কৃষকলীগ নেতা গ্রেপ্তার

বেনাপোলে কৃষকলীগ নেতা গ্রেপ্তার
বেনাপোলে কৃষকলীগ নেতা গ্রেপ্তার | ছবি: সংগৃহীত
0

যশোরের বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট পথে ভারতে যাওয়ার সময় হুমায়ুন তালুকদার নামে কৃষকলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (মঙ্গলবার, ৪ আগস্ট) দুপুরের দিকে তাকে গ্রেপ্তার করে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ।

হুমায়ুন তালুকদার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা কৃষক লীগের বহিষ্কৃত সভাপতি এবং মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের আব্দুর রশিদ তালুকদারের ছেলে । তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ সাইফুর রহমান খান জানান, ভারত যাওয়ার প্রক্রিয়ার সময় ইমিগ্রেশন সিস্টেমে যাচাই করে দেখা যায়, হুমায়ন তালুকদার কালো তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। পরে তাকে গ্রেপ্তার করে বেনাপোল পোর্টথানা পুলিশে সোপর্দ করা হয়।

আরও পড়ুন:

এদিকে ২০২৪ এর ৫ আগস্টের পর বেনাপোল ইমিগ্রেশন থেকে গোপালগজ্ঞ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ প্রায় ৩৫ জন গ্রেপ্তার হয়েছে।

স্থানীয় সূত্র বলছে, সব অপরাধীদের তালিকা ইমিগ্রেশনে নাই। কিছু গ্রেপ্তার হলেও বিভিন্ন কৌশল অবলম্বন করে অনেকেই পালাচ্ছেন। একটি চক্র বিভিন্ন মামলার এসব আসামিকে ভারতে পালাতে সহযোগিতা করছে বলে অভিযোগ রয়েছে। পুলিশ অপরাধীকে গ্রেপ্তার করতে পারলেও সহযোগিতাকারীরা রয়েছে ধরা ছোঁয়ার বাইরে।

এসএস