আজ (মঙ্গলবার, ৪ আগস্ট) বিকেলে নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড মধুসুদনপুর গ্রামের হক ম্যানশনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার সঙ্গে থাকা অপর তিনজন পালিয়ে যায়।
অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নোয়াখালী পৌর এলাকার একটি বাসায় কয়েকজন চাঁদাবাজ একটি পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে চাঁদাবাজি করছিল এমন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালায় পুলিশ। এসময় তল্লাশি করে আনোয়ার হোসেন টিটুকে সন্দেহ হলে তার পকেট থেকে পিস্তল এবং পাঁচ রাউন্ড তাজা গুলি, ৪০ পিস ইয়াবা এবং চাঁদাবাজির ২৭ হাজার টাকা উদ্ধার করা হয়। এসময় চাঁদাবাজির কাজে ব্যবহৃত দুইটি মোটরসাইকেল জব্দ করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, আটককৃত যুবকের বিরুদ্ধে চাঁদাবাজি অস্ত্র ও মাদকের তিনটি মামলার দায়ের করা হবে। তার বিরুদ্ধে আগেরও একাধিক মামলা রয়েছে। পালিয়ে যাওয়াদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।


 has scored 10 goals from 22 games in 2026-320x167.webp)


