নোয়াখালীতে প্রবাসী হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

গ্রেপ্তার আসামি  শাহপরান রুদ্র
গ্রেপ্তার আসামি শাহপরান রুদ্র | ছবি : সংগৃহীত
0

নোয়াখালীর চাটখিলে আলোচিত কাতার প্রবাসী আতিকুর রহমান শিপু (২৯) হত্যা মামলার পলাতক এজাহারনামীয় আসামি শাহপরান রুদ্রকে (২৭) গ্রেপ্তার করেছে র‌্যাব।

আজ (বুধবার, ১৫ জুলাই) বিকেলে সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া বারাহীনগর বায়তুল আমান জামে মসজিদ সংলগ্ন সড়কের ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শাহপরান রুদ্র জেলার চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বড় মোল্লা বাড়ির মো. রবিউল আলম চৌধুরীর ছেলে।

আরও পড়ুন:

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৩ ফেব্রুয়ারি রাতে নিখোঁজের একদিন পর আহত অবস্থায় বাড়ির পাশের রাস্তা থেকে আতিকুর রহমানকে উদ্ধার করে তার বাবা মোস্তাফিজুর রহমান। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। শাহপরান রুদ্র সে মামলার এজাহারনামীয় আসামি।

র‍্যাব-১১, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মিথুন কুমার কুন্ডু গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।

এফএস