এর আগে সকালে খলিশাউড় ইউনিয়নের ইছুলিয়া বাজারের পশ্চিমে পাকা রাস্তার ওপর এই অভিযান চালায় পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় চোরাকারবারিরা।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ইছুলিয়া বাজারে পুলিশ সন্দেহভাজন একটি পিকআপ গাড়ি তল্লাশি করে। তল্লাশিকালে ১৬টি বস্তায় সুকৌশলে লুকানো মোট ১৬০ পিস ভারতীয় সিঙ্গেল কম্বলসহ একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। জব্দকৃত কম্বলের আনুমানিক বাজার মূল্য দুই লাখ চল্লিশ হাজার টাকা বলেও জানায় পুলিশ।
আরও পড়ুন:
এ ব্যাপারে পূর্বধলা থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাচালানের সঙ্গে জড়িত গাড়ির চালক মালামাল ও গাড়িটি ফেলে রেখে কৌশলে পালিয়ে যায়। তবে পলাতক চোরাকারবারিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুপূর্বক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’
এছাড়া অপরাধ ও চোরাচালানের বিরুদ্ধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।




