গ্রেপ্তারকৃতরা হলো— সৌরভ ঘোষ (২৬) ও মো. মাসুদ রানা (৩৪)।
গোয়েন্দা-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, আজ (সোমবার, ২৯ জুন) সকাল সাড়ে ৭টায় ডিবি-মতিঝিল বিভাগের একটি আভিযানিক দল উত্তরা পূর্ব থানাধীন ময়মনসিংহ-ঢাকাগামী সড়কের মানিক হোটেল অ্যান্ড রেস্তোরাঁর সামনে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
আরও পড়ুন:
এসময় তাদের হেফাজত হতে ১৩ কেজি গাঁজা ও দু’টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় উত্তরা পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।




