আজ (বুধবার, ১৭ জুন) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) বেনাপোল আমড়াখালী চেকপোস্ট ও বেনাপোল আইসিপির সীমান্ত এলাকায় পৃথক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করে।
বিজিবি জানায়, জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ৫৫টি শাড়ি, ১০৩টি বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী, ২২৪টি যৌন উত্তেজক ট্যাবলেট, তিনটি ভারতীয় তৈরি পোশাক, এক হাজার ৫৭৭টি বিভিন্ন ধরনের চকলেট, তিন দশমিক পাঁচ কেজি কিসমিস, ৪২ প্যাকেট ফুসকা, ৭ কেজি জিরা এবং ৫১৪টি ভারতীয় কসমেটিকস সামগ্রী। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ১৩ হাজার ৩০৫ টাকা।
আরও পড়ুন:
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, ‘সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালানি পণ্য পাচার রোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের অবৈধ মালামাল জব্দ করা হচ্ছে।’
তিনি বলেন, ‘সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’





