মাদক-জাল টাকাসহ র‌্যাবের হাতে আটক ১

উদ্ধারকৃত মাদক ও জাল টাকা
উদ্ধারকৃত মাদক ও জাল টাকা | ছবি: এখন টিভি
0

পটুয়াখালী শহর থেকে ১১ কেজি ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা ও ৩০ হাজার টাকার জাল নোটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছ র‌্যাব-৮।

গতকাল (সোমবার, ১৫ জুন) তারিখ বিকেল থেকে পটুয়াখালী সদর থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে তকে গ্রেপ্তার করা হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, একজন জাল টাকার চোরাচালানকারী ও অবৈধ মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশে নিজ হেফাজতে রেখেছে। সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য র‌্যাবের একটি আভিযানিক দল পটুয়াখালী সদর থানাধীন কালিকাপুর টোল প্লাজার উত্তরে মহাসড়কের ঢালে অবস্থান নেয়।

আরও পড়ুন:

এসময় সন্দেহভাজন মো. আসাদুজ্জামান নামের এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে তার দেখানো স্থানে রক্ষিত ৩০ হাজার টাকা সমমূল্যের জাল নোট এবং অন্য আরেকটি স্থানে টেপ ও পলিথিন দ্বারা মোড়ানো ১১ কেজি ৫০০ গ্রাম অবৈধ মাদক দ্রব্য গাঁজা উদ্ধার করে র‌্যাব।

আটক আসামিকে পটুয়াখালী থানায় জাল টাকা ও মাদকের নিয়মিত মামলা রুজু করার জন্য আলাদা এজাহার দায়ের এবং উদ্ধারকৃত আলামতসহ পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

এ বিষয়ে অভিযুক্তকে আসামি করে একটি এজাহার দাখিল করা হয়েছে পটুয়াখালী থানায়।

এসএইচ