আজ (রোববার, ১৪ জুন) এক ব্রিফিংয়ে কোস্টগার্ড স্টেশন টেকনাফের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. মুত্তাকীন সিদ্দিকী এ বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে গত শনিবার (১৩ জুন) রাত ১০টার দিকে টেকনাফের কোস্টগার্ড স্টেশন বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মাটির নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় মিয়ানমার সামরিক বাহিনীতে ব্যবহৃত ২টি ৩৬এম এমকে-১ হ্যান্ড গ্রেনেড, ৮টি ৪০এমএম এইচইডিপি গ্রেনেড, ২৮ রাউন্ড ৭.৬২ মিলিমিটার গোলা এবং ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আরও পড়ুন:
কোস্টগার্ড স্টেশন টেকনাফের স্টেশন কমান্ডার জানান, উদ্ধারকৃত বিস্ফোরকগুলো অসাধু ব্যক্তিদের হাতে পড়লে জননিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি সৃষ্টি করতে পারত। উদ্ধারকৃত আলামতগুলোর বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
তবে অভিযানের সময় অস্ত্র ও মাদক পাচারকারীরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। সংশ্লিষ্টদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড।





