টাঙ্গাইলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে চারজনের কারাদণ্ড

পুলিশি হেফাজতে অভিযুক্তরা
পুলিশি হেফাজতে অভিযুক্তরা | ছবি: এখন টিভি
0

টাঙ্গাইলে নাগরপুরে এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনকারী চার ব্যক্তিকে কারাদণ্ড দেয়া হয়েছে। গতকাল (শুক্রবার, ১৫ মে) রাতে উপজেলার সহবতপুর ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফান উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) এর অধীনে অবৈধভাবে বালু উত্তোলন করায় চার জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— ময়মনসিংহের মুক্তাগাছা এলাকার মো. সবুজ মিয়া (২৪), মো. লুতফর হোসেন (২৪), টাঙ্গাইল শহরের কাজিপুর এলাকার মো. শাওন মিয়া (১৯) এবং ময়মনসিংহ সদরের বিদ্যাগঞ্জ এলাকার মো. রাকিব (১৮)।

আরও পড়ুন:

নাগরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফান উদ্দিন জানান, অবৈধভাবে বালু উত্তোলন ও মাটিকাটার বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযান পরিচালিত হচ্ছে, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

এসএইচ