পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে গত মঙ্গলবার (১২ মে) রাতে সদর উপজেলার চন্দ্রপুর এলাকায় স্বামী জিয়া সরদারকে লোহার টুকরা দিয়ে মাথায় আঘাত করেন স্ত্রী আসমা আক্তার। এতে ঘটনাস্থলেই মারা যায় সে।
পরে মরদেহ কেটে টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেয়া হয়। মরদেহের কিছু অংশ নড়িয়া উপজেলার নদীর পাড়ে এবং বাকি অংশ আটং বৃক্ষতলার একটি পুকুরপাড় থেকে উদ্ধার করা হয়।
এদিকে মরদেহের কিছু অংশ ফ্রিজে রাখার চেষ্টা করলে স্থানীয়রা ৯৯৯-এ জানালে ঘটনাস্থল থেকে পুলিশ ওই নারীকে আটক করে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করে ওই নারী।





