কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যান থেকে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য জব্দ

ভারতীয় অবৈধ পণ্য জব্দ
ভারতীয় অবৈধ পণ্য জব্দ | ছবি: এখন টিভি
1

মৌলভীবাজার মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে। আজ (বুধবার, ৬ মে) মধ্য রাতে গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার শহরের কুসুমবাগ এলাকার এস এ পরিবহন কুরিয়ার সার্ভিসের সম্মুখ থেকে একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। এসময় কাভার্ড ভ্যানের ভেতর থেকে অবৈধ পথে ভারত থেকে আসা শাড়ি, কম্বল, বিভিন্ন জাতের কসমেটিক উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ২৪ এপ্রিল রাতে শ্রীমঙ্গল এস এ পরিবহন অফিসে তল্লাশি করে পুলিশ বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য জব্দ করে। এর আগে মৌলভীবাজারে ওই কুরিয়ার সার্ভিস অফিসের গত ৬ এপ্রিল রাতে ভারতীয় অবৈধ জিরার সন্ধানে পুলিশ অভিযান চালায়।

এসময় পুলিশ একটি পিকআপ ভ্যান থেকে নামানোর সময় প্রায় ৩০ বস্তা জিরা জব্দ করে। পরে ওই চক্র ২০২৫ সালের ১০ অক্টোবর তারিখে আদালতের কিছু কাগজ পুলিশকে দেখিয়ে ভারতীয় জিরার বস্তাগুলো কুরিয়ার সার্ভিসে ঢাকায় পাঠায়।

আরও পড়ুন:

চোরাকারবারিরা নিরাপদ রুট হিসেবে বেঁচে নিয়েছে এই অঞ্চল ও কুরিয়ার সার্ভিস। চোরাকারবারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এ রুট দিয়ে ভারতীয় পণ্য দীর্ঘদিন থেকে দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছে।

বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সুমন চন্দ্র সরকার বলেন, ‘চোরাই পথে আনা এসব পণ্য জব্দ করা হয়েছে। জব্দ মালের তালিকার কাজ চলছে। তালিকা শেষ করতে আরও একদিন লাগবে।’

এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

এসএস