শেরপুর ডিবি পুলিশের অভিযানে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

গ্রেপ্তার আসামি
গ্রেপ্তার আসামি | ছবি: সংগৃহীত
0

শেরপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে মো. মানিক মিয়া (২৬) নামে এক অনলাইন জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ৭ মে) দুপুরে শেরপুর সদরের চরপক্ষীমারী ইউনিয়নের আমতলি বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মানিক মিয়া একই ইউনিয়নের জঙ্গলদী আমতলী এলাকার মো. নঈমদ্দিনের ছেলে। পরে বিকেলে তাকে নিয়মিত মামলায় শেরপুর আদালতে সোপর্দ করলে আদালত মানিককে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

আরও পড়ুন:

জানা যায়, গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে আজ দুপুর ২টার দিকে শেরপুর সদরের চরপক্ষীমারী ইউনিয়নের আমতলি বাজারে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। ওইসময় মানিক মিয়াকে একটি স্মার্ট ফোনসহ আটক করা হয়। পরে তার মোবাইলে অনলাইনের মাধ্যমে জুয়া খেলার প্রমাণ পাওয়া যায়।

এ ব্যাপারে ডিবির পরিদর্শক মো. রেজাউল ইসলাম খান জানান, অনলাইন জুয়া বন্ধে ডিবি পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।

এফএস