পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কোটবাড়ি বিশ্বরোড এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নিহত বুলেট বৈরাগী কুমিল্লা নগরীর পানপট্টি এলাকার বাসিন্দা সুশীল বৈরাগীর ছেলে। তিনি কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
আরও পড়ুন:
জানা গেছে, চট্টগ্রামে প্রশিক্ষণ শেষে ২৪ এপ্রিল রাতে কুমিল্লায় ফেরার পথে তিনি নিখোঁজ হন। পরিবারের সঙ্গে তার সবশেষ কথা হয় রাত আনুমানিক ২টা ২৫ মিনিটে। তখন তিনি কুমিল্লা নগরীর টমছম ব্রিজ এলাকায় পৌঁছানোর কথা জানান। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, ‘মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম চলছে।’
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এদিকে আকস্মিক এ মৃত্যুর ঘটনায় নিহতের পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া।





