আজ (বুধবার, ২২ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল সদর থানায় এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুহুল আমিন।
লিখিত বক্তেব্যে রুহুল আমীন জানান, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মুহাম্মদ আব্দুল কাদের মিয়া গত ১৯ এপ্রিল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় হতে শহরে আসার সময় শান্তিকুঞ্জ মোড় এলাকায় অজ্ঞাতনামা দু’জন চাপাতি দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে তার পকেটে থাকা নগদ ৬ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে চলে যায়।
আরও পড়ুন:
এ বিষয়ে আব্দুল কাদের মিয়া গত ২১ এপ্রিল টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশের একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির সহায়তা, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গ্লোবাল লোকেশন ট্র্যাকিংসহ নানা কৌশল প্রয়োগ করে ছিনতাইকারীদের প্রাথমিকভাবে শনাক্ত করে।
পরে গতকাল (মঙ্গলবার, ২১ এপ্রিল) রাতে শহরের কচুয়াডাঙ্গা গ্রামের আবু বকর ছিদ্দিকের ছেলে মো. রুবেল মিয়া (৩৬), থানাপাড়ার আফজাল হোসেন আব্দুল হাইয়ের ছেলে সম্রাট (৩৮) ও হাতিলা গ্রামের জামালুর রহমানের ছেলে মনিরুজ্জামানকে (৪৬) গ্রেপ্তার করা হয়।
এছাড়া পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আসামি মনিরুজ্জামানের হেফাজত থাকা বিভিন্ন মডেলের ১৬টি ছিনতাই বা চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তার আসামিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠাতে কাজ চলছে।





