
টাঙ্গাইলে ছিনতাই মামলায় গ্রেপ্তার ৩, ১৭টি মোবাইল উদ্ধার
টাঙ্গাইল শহরে সংঘটিত ছিনতাই মামলার রহস্য উদঘাটন করে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ছিনতাই ও চুরি হওয়া আইফোনসহ ১৭টি মোবাইল উদ্ধার করা হয়।

ভাসানী বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। আজ (শুক্রবার, ১০ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পর্যন্ত অনুষ্ঠিত হয়।

ভাসানী বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনে তালা, ভিসি অবরুদ্ধ
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসেনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও উপাচার্য কার্যালয়ে তালা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দের কক্ষে তালা দিয়ে তাকে অবরুদ্ধ করে রেখেছে। আজ (সোমবার, ৬ এপ্রিল) দুপুরে এ ঘটনায় ক্যাম্পাসজুড়ে উত্তেজনা বিরাজ করছে।

ভাসানী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশে আর্সেনিকজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ক সেমিনার
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বাংলাদেশে আর্সেনিকজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার, ২০ জানুয়ারি) দুপুরে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিক্যুলার বায়োলজি বিভাগের উদ্যোগে সম্মেলন কক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেশনজট নিরসনের দাবিতে আমরণ অনশনে ভাসানী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
সেশনজট নিরসনের দাবিতে আমরণ অনশনে বসেছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড এনিমেল সায়েন্স অনুষদের শিক্ষার্থীরা। আজ (শনিবার, ২৫ অক্টোবর) সকাল ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা।

টাঙ্গাইলের ভাসানীতে ‘বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন’, বর্ণাঢ্য শোভাযাত্রা
নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘বিশ্ববিদ্যালয় দিবস’ উদযাপিত হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাসের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

গবেষণার মান সূচকে ভাসানী বিশ্ববিদ্যালয় বিশ্বে ৭৪৬তম
আন্তর্জাতিক র্যাংকিং সিস্টেম গবেষণার মান সূচকে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিশ্বে ৭৪৬তম স্থান অর্জন করেছে।

ভাসানী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে সাময়িক অব্যাহতি
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহা. তৌহিদুল ইসলামকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের দাবির মুখে বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়। একই সঙ্গে আইসিটি বিভাগের অধ্যাপক ড. সাজ্জাদ ওয়াহিদকে অস্থায়ীভাবে রেজিস্ট্রারের দায়িত্ব প্রদান করা হয়েছে।

টাঙ্গাইলে মাকসুর নির্বাচনি রোডম্যাপের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (মাকসু) নির্বাচনি রোডম্যাপের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ (মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর) দুপুরে প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ভাসানী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন
প্রকৌশল শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বর্বরতার প্রতিবাদে ও যৌক্তিক দাবিসমূহের সাথে একাত্মতা প্রকাশ করে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ (শনিবার, ৩০ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ১২ তলা ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

ভাসানী বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন সম্পন্ন
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে পৃথকভাবে অনুষ্ঠিত হয়েছে। আজ (সোমবার, ১১ আগস্ট) ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।

ভাসানী বিশ্ববিদ্যালয়ে আইকিউএসির উদ্যোগে শিক্ষকদের নিয়ে সেমিনার
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে ‘কিওয়ার্ড, সিকুয়েন্স, ইম্পর্টেন্স: এ পটেনশিয়াল টেকনিক ফর কোয়ালিটি থিসিস অ্যান্ড পাবলিকেশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।