আজ (সোমবার, ২০এপ্রিল) উপজেলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক এ জরিমানা করেন। এসময় পটুয়াখালী জেলা ড্রাগ ওষুধ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক জানান, মেয়াদোত্তীর্ণ, ভেটেরিনারি ওষুধ, নির্ধারিত তাপমাত্রা নিয়ন্ত্রণে না রাখা ও বিক্রয় অযোগ্য ওষুধ রাখার দায়ে মাদ্রাসা সড়ক এলাকায় খলিলুর রহমান ফার্মেসিকে ২০ হাজার টাকা, পৌর শহরের সদর রোড এলাকায় প্রগতি মেডিকেল হল ২০ হাজার টাকা, ন্যাশনাল ফার্মেসি ১০ হাজার টাকা ও মেহেরুন মেডিকেল হল মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অসাধু ব্যবসায়ী ও অবৈধ ডায়গনস্টিক সেন্টারর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।





