আটক উপজেলার বেলতা গ্রামের নিতাই বিশ্বাসের ছেলে।
পুলিশ জানায়, মহাসড়কের গুরুত্বপূর্ণ উথলী-পাটুরিয়া মোড়ে যাত্রী উঠানামার জন্য সেলফি পরিবহনের বাস থামে। এ সুযোগে একটি সংঘবদ্ধ চক্র বাসপ্রতি ৩০ টাকা করে চাঁদা আদায় করছিল। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে চক্রের দুই থেকে তিনজন পালিয়ে যায়। এসময় সুব্রতকে চাঁদা আদায়ের এক হাজার ৫৬০ টাকাসহ আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন:
পাটুরিয়া ঘাটে সেলফি পরিবহন মালিক সমিতির প্রতিনিধি সুলতান হোসেন বলেন, ‘উথলী মোড়ে সমিতির নিজস্ব লোকজনকে সরিয়ে প্রতিটি বাস থেকে জোরপূর্বক চাঁদা তোলা হচ্ছিলো। বিষয়টি জানার পর পুলিশ গিয়ে একজনকে আটক করে।’
শিবালয় থানার ওসি মনির হোসেন বলেন, ‘চাঁদা আদায়ের অভিযোগে সুব্রত নামে এক যুবককে আটক করা হয়েছে। সেলফি পরিবহনের লাইনম্যান মিজানুর রহমান থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে।’





