অভিযানে উপজেলা প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিসের সদস্যরা অংশ নেন। অভিযানকালে গোডাউনের ভেতর গাদাগাদি করে রাখা ১২ হাজার মিটার চায়না দুয়ারী জাল ও ৩ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়, যা দিয়ে স্থানীয় নদী ও জলাশয়ে অবাধে মাছ ধরা হচ্ছিল।
ইউএনও মো. খায়রুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে হামিদপুর উত্তর বেতডোবা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সরকার নিষিদ্ধ ঘোষিত এ ধরনের জাল ব্যবহার করলে দেশিয় মাছের প্রজনন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হয়।
তিনি বলেন, ‘কালিহাতীতে এত বিপুল পরিমাণ জাল জব্দের ঘটনা এবারই প্রথম। এটি ইতিহাসের সবচেয়ে বড় অভিযান।’ পরে জব্দকৃত জাল গুলো কালিহাতী পুরাতন থানা ঘাট এলাকায় এনে দ্রুত আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)



