
সেনাবাহিনীর সহায়তায় গন্তব্যে ফিরেছে সাজেকে আটকা ৩১১ পর্যটক
রাঙামাটির সাজেকে দু’দিন ধরে আটকা পড়া ৫৬১ জন পর্যটকের মধ্যে আজ (শুক্রবার, ১০ জুলাই) সেনাবাহিনীর সহায়তায় আরও ৩১১ জন গন্তব্যে ফিরে গেছেন। এর আগে গতকাল (বৃহস্পতিবার, ৯ জুলাই) ফেরেন ১৫০ পর্যটক। তবে আরও ১০০ জন পর্যটক এখনও সাজেক আটকা রয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে তারাও ফিরে যাবেন গন্তব্যে।

সেনাবাহিনীর সহায়তায় সরানো হয়েছে সাজেকে আটকা ১৫০ পর্যটককে
রাঙামাটির সাজেকে দু’দিন ধরে আটকা পড়া ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০ জনকে সাজেক সরিয়ে আনা হয়েছে। আরও চার শতাধিক পর্যটক এখনও সাজেক আটকা রয়েছেন। সাজেক-খাগড়াছড়ির দীঘিনালা সড়কের মাচালং, সীমানাছড়া, বাঘাইহাট বাজার ও কবাখালী এলাকায় সড়ক তলিয়ে যাওয়ায় যান চলাচল বিচ্ছিন্ন হয়ে পর্যটকরা সাজেকে আটকা পড়েন।

ড্রাগন বাগান কেটে দিলো দুর্বৃত্তরা; ক্ষোভে ক্ষেতেই স্ট্রোক করলেন কৃষক
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় পূর্বশত্রুতার জেরে এক কৃষকের প্রায় দেড় বিঘা জমির ফলন্ত ড্রাগন বাগান কেটে ধ্বংস করে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল (মঙ্গলবার, ২৩ জুন) দিবাগত রাতে উপজেলার আজমপুর ইউনিয়নের বেলতলা মাঠে এই ঘটনা ঘটে। তিল তিল করে গড়ে তোলা স্বপ্নের বাগান চোখের সামনে এভাবে ধ্বংস হতে দেখে তীব্র মানসিক আঘাতে মাঠেই স্ট্রোক করে লুটিয়ে পড়েছেন ভুক্তভোগী কৃষক শাহজালাল (ছাকা)।

চলনবিলে মা মাছ রক্ষায় ৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস
নাটোরের সিংড়ার চলনবিলে মা মাছ রক্ষায় অভিযান চালিয়ে আড়াই লাখ টাকা মূল্যের ৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে প্রশাসন। আজ (সোমবার, ৮ জুন) দিনভর চলনবিলের বিভিন্ন এলাকায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর একযোগে এই অভিযান পরিচালনা করে।

নেত্রকোণায় পুলিশের ওপর হামলার ঘটনায় ছাত্রদল সভাপতি আটক, দল থেকে বহিষ্কার
নেত্রকোণার মদনে দুই পুলিশ সদস্য ওপর হামলার অভিযোগে সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সৈয়দ মিঠু মিয়াকে সাংগঠনিক পর থেকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল।

শিশু থেকে বড় হওয়া পর্যন্ত সবার খেলাধুলার ব্যবস্থা করতে হবে: জ্বালানিমন্ত্রী
নিজের শৈশবের স্মৃতিচারণ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, তাদের সময় মাঠে খেলা ছিল, সারা বছর খেলাধুলা হতো। তারা খেলাধুলায় সময় কাটানোয় মাদক থেকে দূরে থাকতে পেরেছে। সেজন্য শিশু থেকে বড় হওয়া পর্যন্ত সবার খেলাধুলার ব্যবস্থা করতে হবে বলে জানিয়েছেন তিনি।

মার্কেটের পজিশন নিয়ে দ্বন্দ্ব; দু’গ্রুপের সংঘর্ষে আহত অন্তত ১০
পাবনার মালিগাছা ইউনিয়ন পরিষদ নিয়ন্ত্রণ নবনির্মিত মার্কেটের পজিশন নিয়ে চেয়ারম্যানের সঙ্গে ব্যবসায়ীদের দ্বন্দ্বে দু’গ্রুপের সংঘর্ষে উভয়পক্ষে কমপক্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ (মঙ্গলবার, ১২মে) দুপুরে সদর উপজেলার টেবুনিয়া বাজার মসজিদের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের পাবনা জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

আ.লীগ সরকার দুর্নীতি করে রাষ্ট্রের অর্থনীতির বেহাল দশা করে গেছে: মুক্তিযুদ্ধমন্ত্রী
আওয়ামী লীগ সরকার দুর্নীতি করে রাষ্ট্রের অর্থনীতির বেহাল দশা তৈরি করে গেছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান। আজ (শনিবার, ২৫ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ এবং প্রাণিসম্পদ খাতে ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) আওতায় পিজি খামারিদের মাঝে উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি তিনি এ কথা বলেন।

পুকুর সংস্কারের সময় চাটমোহরে কষ্টিপাথরের প্রাচীন বিষ্ণুমূর্তি জব্দ
পাবনার চাটমোহর উপজেলায় পুকুর সংস্কারের সময় প্রাচীন কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি জব্দ করা হয়েছে। গত শনিবার (৭ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বাঘলবাড়ি কৈ গ্রামের মঠ পুকুর থেকে মূর্তিটি জব্দ করা হয়।

শেরপুরের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহারের সিদ্ধান্ত: ইসি সচিব
শেরপুরে একই মঞ্চে ইশতেহার ঘোষণাকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির সংঘর্ষ এবং উপজেলা জামায়াত নেতা নিহতের ঘটনায় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং শ্রীবরদী থানার অফিসার-ইন-চার্জকে (ওসি) প্রত্যাহার করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ (বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

সাতক্ষীরায় জামায়াত প্রার্থী রবিউল বাশারকে শোকজ
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী রবিউল বাশারকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয়া হয়েছে। আসনটির বিভিন্ন এলাকায় নিষিদ্ধ প্রচারসামগ্রী ও পোস্টার ব্যবহারের অভিযোগে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এ ব্যবস্থা নেয়া হয়।

ফরিদপুরে বিএনপির দু’পক্ষের সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি
ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপির দুইপক্ষের সমাবেশকে কেন্দ্র করে এলাকায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। গতকাল (শুক্রবার, ২৮ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল স্বাক্ষরিত এ আদেশ জারি করেন।