Recent event

শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে দুই শিক্ষার্থী আটক

আটক  দুই শিক্ষার্থী শান্ত তারা আদনান ও স্বাগত দাশ পার্থ
আটক দুই শিক্ষার্থী শান্ত তারা আদনান ও স্বাগত দাশ পার্থ | ছবি: এখন টিভি
0

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক নারী শিক্ষার্থীকে যৌন নির্যাতনের পর ভিডিও ধারণের অভিযোগে দুই শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। গতকাল (বৃহস্পতিবার, ১৯ জুন) রাত সাড়ে ১০টার দিকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন সিলেট কোতোয়ালী থানার ওসি মো. জিয়াউল হক।

আটক দুইজন হলেন সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শান্ত তারা আদনান ও স্বাগত দাশ পার্থ।

পুলিশ জানায়, ঈদের আগে ভুক্তভোগী ছাত্রীকে সুরমা আবাসিক এলাকার একটি মেসে নিয়ে গিয়ে অচেতন করে যৌন নির্যাতন ও ভিডিও ধারণ করা হয়। অভিযোগের ভিত্তিতে একজনকে ক্যাম্পাস থেকে এবং অপরজনকে সুরমা এলাকা থেকে আটক করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশে তাদের পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি।

ইএ