রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র বলছে, গেল এক সপ্তাহ থেকে রাজশাহীর ওপর দিয়ে তাপদাহ বইছে। প্রতিদিন দুপুর গড়াতেই বাড়ছে তাপমাত্রার পারদ। তাতে ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কর্মমূখর মানুষেরা পড়েছে বিপদে।
আজ (সোমবার, ৮ জুন) সকাল থেকেই সূর্যের প্রখরতায় রাজশাহী নগরে মানুষের চলাচল ছিলো কম। তবে কাজের তাগিদে বেরিয়ে আসা মানুষেরা পড়ছেন গরম যন্ত্রণায়।
আরও পড়ুন:
আর অটো, রিকশাচালক, মুটে জমুরেরা অল্প শ্রমেই হচ্ছেন ক্লান্ত। বাতাসের প্রবাহ কমে লুহাওয়া শরীর ঘামিয়ে ফেলায় অসুস্থ হচ্ছেন বয়োবৃদ্ধরা। এতে সকলেই বৃষ্টির প্রত্যাশা করছেন।
আবহাওয়া অফিস বলছে, সোমবার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। এ অবস্থায় আগামী দু’দিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানাচ্ছে রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র।





