Recent event

‘রায় প্রকাশ নিয়ে ষড়যন্ত্র বন্ধ না হলে ১১ দলীয় জোট কঠোর আন্দোলনে যাবে’

অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের
অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের | ছবি: এখন টিভি
0

জনতার দেয়া ভোটের রায় প্রকাশ নিয়ে যদি ষড়যন্ত্র বন্ধ না হয় এবং পুরানো ফ্যাসিবাদ ফিরিয়ে আনার চেষ্টা করা হয় তাহলে ১১ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট কঠোর আন্দোলনে যাবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। আজ (শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি) ভোর ৪টায় আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘ফ্যাসিবাদ কায়েমের জন্য এগুলো কলাকৌশল। যদি জনতার রায় নিয়ে তালবাহানা হয় তাহলে দুর্বার প্রতিরোধ করা হবে, এই ষড়যন্ত্র যারা করছেন তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে অচিরেই।’

আরও পড়ুন:

এসময় তিনি বলেন, ‘ফলাফল গণনা কার্যক্রম অস্বাভাবিক ভাবে বিলম্ব করা হয়েছে। করছেন। রিটার্নিং কর্মকর্তারা ফলাফল পরিবর্তন করেছে। বিশেষ দল কে সুবিধা দেয়ার জন্য এটা করা হয়েছে।’

এসময় তিনি বলেন, ‘ইসির বক্তব্য শুনার পর পরবর্তী কঠোর আন্দোলনের কর্মসূচির ঘোষণা করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।’

ইএ

আরও পড়ুন:
এই সম্পর্কিত অন্যান্য খবর
No Article Found!