এ খবরের পর ওই কেন্দ্রের ১ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ২ জন পোলিং অফিসারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলাম।
আরও পড়ুন:
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সকালে ভোট দিতে আসেন লাকী বেগম। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে কেন্দ্রে ভোট দিতে গেলে সহকারী প্রিজাইডিং অফিসার জানান, তার ভোট হয়ে গেছে।
পরে তিনি ভোট না দেয়ার বিষয়টি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারকে জানালে তিনি (প্রিজাইডিং অফিসার) নির্বাহী ম্যাজিস্ট্রেটকে খবর দেন বলেও জানান তিনি।
খবর পেয়ে ওই কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার হারেছা খাতুন, পোলিং অফিসার মাসুম খান ও ছালমা আক্তারসহ ৩ জনকে দায়িত্ব থেকে অপসারণ করে নতুন প্রিজাইডিং অফিসার নিয়োগ দেয়।





