গাজীপুরের শ্রীপুরে লাকী বেগম নামের এক নারী ভোটারের ভোট আরেকজন দেয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শ্রীপুর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্রে এমন ঘটনার অভিযোগ পাওয়া যায়।