এসময় তিনি দাবি করেন, পারিবারিক ব্যবসার টাকা নিয়ে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছালে আইনশৃঙ্খলা বাহিনীর বাঁধার মুখে পড়েন তিনি।
এর আগে বুধবার সকালে সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লাখ টাকাসহ আটক করা হয় বেলাল উদ্দিন প্রধানকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেকে ব্যবসায়ী দাবি করে জব্দ কৃত টাকা পারিবারিক বলে জানান ঠাকুরগাঁও জেলা আমির।
আরও পড়ুন:
এরপর অসুস্থ হয়ে পড়লে দুপুরে নেয়া হয় রংপুর মেডিকেল কলেজে। এ ঘটনায় জামায়াতের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে জানিয়ে, তৃতীয় কোনো পক্ষ যাতে ঠাকুরগাঁও জেলা আমিরের ক্ষতি করতে না পারে এজন্য পুলিশ প্রশাসন নিরাপত্তা দেবে বলেও জানিয়েছে দলটি।
দিনভর নানা নাটকীয়তার পর পুলিশি হেফাজত থেকে মুক্তি মিললো এই জামায়াত নেতার। তুলে দেয়া হয়েছে পরিবারের কাছে।





 production facilities-320x167.webp)