Recent event

তিস্তা প্রকল্প বাস্তবায়নের দাবিতে রাবি শিক্ষার্থীদের গণজমায়েত

গণজমায়েত ও সাংস্কৃতিক আন্দোলন
গণজমায়েত ও সাংস্কৃতিক আন্দোলন | ছবি: এখন টিভি
0

তিস্তা প্রকল্প বাস্তবায়ন ও ন্যায্য পানি বণ্টনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গণজমায়েত ও সাংস্কৃতিক আন্দোলন অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার, ২১ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

তিস্তা বাঁচাই আন্দোলনের পক্ষ থেকে এ আয়োজন করা হয়। এসময় শিক্ষার্থী উত্তরবঙ্গের রংপুর অঞ্চলের ভাওয়াইয়া গানের সঙ্গে সাথে তিস্তা প্রকল্প বাস্তবায়নের দাবি জানান।

এসময় রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাটের শিক্ষার্থীদের সংহতি জানিয়ে অন্যান্য জেলার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সাংস্কৃতিক আন্দোলনের শিক্ষার্থীরা জানান, তিস্তা প্রকল্প ও পানি চুক্তি বাস্তবায়ন উত্তরবঙ্গের মানুষের প্রাণের দাবি। বাংলাদেশ ও চীন সরকার বারবার আলোচনায় বসলেও প্রকল্পটি অদৃশ্য কারণে বাস্তবায়ন হচ্ছে না।

আরও পড়ুন:

এর ফলে বর্ষায় প্লাবন, আর শুকনো মৌসুমে তীব্র পানি সংকট দেখা দেয়। আমাদের তথাকথিত বন্ধু রাষ্ট্র ভারতের সঙ্গে অনেকগুলো অসম চুক্তি রয়েছে, যার মধ্যে তিস্তা পানি বণ্টন চুক্তি অন্যতম। এসব চুক্তি বাতিল করতে হবে। দ্রুত সময়ের মধ্যে তিস্তা প্রকল্প ও পানি চুক্তি বাস্তবায়ন করতে হবে।

উল্লেখ্য, ১৯৯৮ সালে ভারতের জলবিদ্যুৎ প্রকল্পের অংশ হিসেবে গজলডোবা ব্যারাজ নির্মিত হওয়ার পর তিস্তার স্বাভাবিক পানি প্রবাহ পরিবর্তিত হয়।

শুষ্ক মৌসুমে বাংলাদেশের অংশে তিস্তায় পানিপ্রবাহ প্রায় অদৃশ্য হয়ে যায়। আবার বর্ষায় অতিরিক্ত ছেড়ে দেওয়া পানিতে দেখা দেয় ভয়াবহ বন্যা ও ভাঙন।

সেজু