Recent event

হবিগঞ্জ মেডিকেল কলেজ রক্ষায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ

হবিগঞ্জ মেডিকেল কলেজ রক্ষায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ | এখন
0

হবিগঞ্জ মেডিকেল কলেজ রক্ষা ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে সড়ক অবরোধ করেছে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। আজ (শনিবার, ১৫ মার্চ) দুপুরে শহরের কোর্ট মসজিদ এলাকায় প্রধান সড়ক অবরোধ করে তারা।

ঘণ্টাব্যাপী অবরোধ চলাকালে তারা বিভিন্ন স্লোগান দেয়। পরে মেডিকেল কলেজে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ৫ম ব্যাচের শিক্ষার্থী আবু হাছান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষার্থী রিংকু দেবনাথ, রিয়েল সরকার, তাসিলুমুর রিয়াজ, আকিব মাহমুদ প্রমুখ।

এসময় তারা বলেন, ‘মানহীনতার অভিযোগ এনে হবিগঞ্জসহ দেশের ছয়টি মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্ত নেয়ার যে পায়তারা চলছে তা কোনোভাবেই মেনে নেয়া হবে না। সরকারের এমন হঠকারী সিদ্ধান্তে স্বাস্থ্য শিক্ষা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি এ অঞ্চলের মানুষকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করা হবে। অন্তর্বর্তী সরকার এ সিদ্ধান্ত থেকে সরে না আসলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।’

এএইচ